মানবকল্যাণে নিবেদিত ড. ফয়জুল ইসলাম

চ্যানেল আইয়ের সম্মাননা পেল কাইফ ফাউন্ডেশন

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৩:৫১:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৩:৫১:২১ অপরাহ্ন
নিউইয়র্ক, ২৪ অক্টোবর : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ডে অবস্থিত কাইফ ফাউন্ডেশনকে মানবসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সম্মাননা দিয়েছে চ্যানেল আই।
গত ১৭ অক্টোবর, শনিবার নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন ড. ফয়জুল ইসলাম।
কাইফ ফাউন্ডেশনের লক্ষ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে সাংস্কৃতিক, শিক্ষামূলক, মানবিক ও ধর্মীয় দাতব্য উদ্যোগে সহায়তা প্রদান। ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশে পরিচালিত হচ্ছে জহিরউদ্দিন–হরমুজা ইংরেজি প্রশিক্ষণ কেন্দ্র। এখানে প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পৃথক দুটি বিভাগে নিয়মিত স্কুলের সময়ের বাইরে সপ্তাহে চার দিন ইংরেজি শেখানো হয়। এ ছাড়া রয়েছে জহিরউদ্দিন–হরমুজা কম্পিউটার সেন্টার। এখানেও শিক্ষার্থীদের কম্পিউটার ব্যবহারে দক্ষতা অর্জনের জন্য সপ্তাহে চার দিন প্রশিক্ষণ দেওয়া হয়। কেন্দ্র দুটি ড. ফয়জুল ইসলামের পৈতৃক গ্রামের বিদ্যালয়ে অবস্থিত।
শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবায়ও অবদান রাখছে ফাউন্ডেশন। তাঁর পৈতৃক গ্রামের উচ্চবিদ্যালয়ের পাশে অবস্থিত জহিরউদ্দিন–হরমুজা মেডিকেল সেন্টারে (ZHMC) বিনামূল্যে বহির্বিভাগের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। স্থানীয় হাটের দিন প্রতি শুক্রবার কেন্দ্রটি খোলা থাকে।
ড. ফয়জুল ইসলাম গত ৩০ বছর ধরে বিভিন্ন দাতব্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর দাতব্য কার্যক্রম এবং কাইফ ফাউন্ডেশনের উদ্যোগগুলো সম্পূর্ণভাবে তাঁর নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়। মানবসেবায় তাঁর নিবেদন ও উদারতার পরিচয় তুলে ধরে সংশ্লিষ্টরা জানান, মানুষের কল্যাণে তিনি নিজের ব্যাংক হিসাবে থাকা শেষ ডলারটুকুও দান করে দেন।
শিক্ষা, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবায় কাইফ ফাউন্ডেশনের এসব উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। নিজস্ব অর্থায়নে দীর্ঘ তিন দশক ধরে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ড. ফয়জুল ইসলাম মানবসেবার এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com