সিলেট, ২৯ অক্টোবর : সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।
আহত সাংবাদিকেরা হলেন সিলেট ভিউ ২৪-এর প্রতিবেদক নিবেন্দু তালুকদার এবং শ্যামল সিলেটের আলোকচিত্র সাংবাদিক রেজা রুবেল। অভিযোগ অনুযায়ী, হামলার সময় স্যালাইনের স্ট্যান্ড দিয়ে তাঁদের মাথায় আঘাত করা হয়। এতে দুজনেরই মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে।
এদিকে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। দূর-দূরান্ত থেকে আসা শত শত রোগী চরম ভোগান্তিতে পড়েন। চিকিৎসা না পেয়ে অনেক রোগীকে হাসপাতাল ছেড়ে চলে যেতেও দেখা যায়।
কর্মবিরতি চলাকালে হাসপাতাল চত্বরে তিনজন রোগীর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় কিংবা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় হাসপাতালের পরিচালক, উপপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো সাড়া পাওয়া যায়নি।
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বুধবার গভীর রাতে সিলেট নগরের চৌহাট্টা পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন। কর্মসূচি থেকে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। সাংবাদিক নেতারা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেটের সব সাংবাদিক সংগঠনের নেতারা বৈঠকে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন।