ম্যাডিসন হাইটস, ৩১ অক্টোবর : ম্যাডিসন হাইটসের একটি ‘স্পিরিট হ্যালোউইন’ দোকানে গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন আরেক যুবকও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর দুপুর ২টার কিছু পরে ১৪ মাইল রোডের কাছে জন আর রোডের ৩২০০০ ব্লকে অবস্থিত ওই খুচরা বিক্রয়কেন্দ্রে গোলাগুলির খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, ডেট্রয়েটের ২১ বছর বয়সী এক যুবক এবং ওক পার্কের ২১ বছর বয়সী আরেক যুবকের মধ্যে সংক্ষিপ্ত তর্কবিতর্কের জেরে গোলাগুলির ঘটনা ঘটে।
এতে ডেট্রয়েটের ওই যুবক একাধিক গুলিবিদ্ধ হন। জরুরি চিকিৎসাকর্মীরা পৌঁছানোর আগ পর্যন্ত পুলিশ সদস্যরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকেই ওক পার্কের যুবককে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে। এ সময় গোলাগুলিতে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা একটি ৯ মিলিমিটার হ্যান্ডগানও উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গোলাগুলির পর ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি সন্দেহভাজন ওই যুবককে মারধর করেন। এতে তিনিও আহত হন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁকে পুলিশের হেফাজতে নেওয়া হবে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হতে পারে।
তদন্তকারীদের ধারণা, ঘটনার আগে থেকেই ওই দুই যুবকের মধ্যে পরিচয় ছিল। তবে তাঁদের মধ্যে বিরোধের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
এ ঘটনায় কারও কাছে কোনো তথ্য থাকলে ডিটেকটিভ সার্জেন্ট কারি র্যান্ডলফের সঙ্গে ২৪৮-৮৩৭-২৭৩৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।
Source & Photo: http://detroitnews.com