আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০১:২৩:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০১:২৩:৪০ অপরাহ্ন
মেট্রো ডেট্রয়েট, ৩১ অক্টোবর : হ্যালোইন উপলক্ষে আজ শনিবার ‘ট্রিক-অর-ট্রিট’ (বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি সংগ্রহ) আয়োজনে প্রস্তুত মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকা। ২০২০ সালে করোনা মহামারির সময়ের পর এবারই প্রথম শনিবার হ্যালোইন উদযাপিত হচ্ছে।
এলাকাভেদে ট্রিক-অর-ট্রিটের সময়সূচিতে ভিন্নতা রয়েছে। অনেক শহরে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে। আবার কিছু এলাকায় বিকেল ৫টা থেকেই শুরু হতে পারে শিশুদের মিষ্টি সংগ্রহের উৎসব।
ডেট্রয়েট, রয়্যাল ওক ও ফার্মিংটন হিলসসহ কয়েকটি শহরে ট্রিক-অর-ট্রিটের জন্য নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। তবে অনেক এলাকা তাদের ফেসবুক পেজ ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।
ডেট্রয়েট কর্তৃপক্ষের উদ্যোগে বার্ষিক ‘হ্যালোইন ইন দ্য ডি’ (Halloween in the D) কর্মসূচির অংশ হিসেবে ‘ট্রাঙ্ক-অর-ট্রিট’সহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে সাজানো গাড়ি থেকে শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো ডেট্রয়েটের আকাশ মূলত মেঘলা থাকতে পারে। এ সময় তাপমাত্রা ৫০ থেকে ৫৮ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তাই ট্রিক-অর-ট্রিটে অংশ নিতে শিশুদের গরম পোশাক বা হালকা জ্যাকেট পরানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
ওয়েইন, ওকল্যান্ড ও ম্যাকম্ব কাউন্টির বিভিন্ন শহরে ঘোষিত বা প্রস্তাবিত ট্রিক-অর-ট্রিটের সময়সূচি নিচে তুলে ধরা হলো। এসব তথ্য সংশ্লিষ্ট এলাকার সরকারি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে।
Wayne County
Allen Park: 5:30-8 p.m.
Brownstown Township: 5:30-8 p.m.
Gibraltar: 5:30-8 p.m.
Huron Township: 5:30-8:30 p.m.
Plymouth: 5:30-7:30 p.m.Taylor: 5-8 p.m.

Oakland County
Auburn Hills: 6-8 p.m.
Hazel Park: 6-7:30 p.m.
Keego Harbor: 6-7:30 p.m.
Novi: 6-8 p.m.
Pontiac: 6-8 p.m.
Rochester: 6-8 p.m.
Rochester Hills: 6-8 p.m.
Southfield: 6-8 p.m.
Troy: 6-8 p.m.

Waterford Township: 6-8 p.m. suggested
West Bloomfield Township: 6-8 p.m.

Macomb County
New Haven: 6-8 p.m. suggested
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com