শ্যামাপূজায় কালী বাড়িতে তৃষা চাটার্জির একক কনসার্ট

আপলোড সময় : ০১-১১-২০২৬ ১২:৩১:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ১২:৩১:৫৪ পূর্বাহ্ন
ওয়ারেন, ১ নভেম্বর : শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলী উপলক্ষে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনে মুখর হতে যাচ্ছে মিশিগান কালী বাড়ি। এ উপলক্ষে আগামী ৭ নভেম্বর শনিবার রাত ৮টায় বিশেষ একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন মুম্বাই ও কলকাতার প্লেব্যাক গায়িকা ও লাইভ পারফর্মার তৃষা চাটার্জি।
শ্যামাপূজা ও দীপাবলীর উৎসবকে ঘিরে মিশিগান কালী বাড়িতে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। দেবী শ্যামার আরাধনা, পূজা-অর্চনা ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে আলোর উৎসব দীপাবলী। ধর্মীয় আবহের সঙ্গে প্রবাসী বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে মিলিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ এই অনুষ্ঠানের।
সংগীতানুষ্ঠানে তৃষা চাটার্জির পরিবেশনা দর্শক-শ্রোতাদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা। অনুষ্ঠানটি যৌথভাবে স্পন্সর করছে বিচিত্রা ও মিশিগান কালী বাড়ি। শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলী উদ্‌যাপনের অংশ হিসেবে আয়োজিত এ সংগীতানুষ্ঠানে তৃষা চাটার্জির একক পরিবেশনা ছাড়াও থাকছে আরও বেশ কিছু আকর্ষণীয় আয়োজন।
দেবী শ্যামার আরাধনা, অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির জাগরণের প্রার্থনার মধ্য দিয়ে শ্যামাপূজা এবং আলোর উৎসব দীপাবলী উদ্‌যাপনে মিশিগানের প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে উঠবে মিশিগান কালী বাড়ি।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com