‘মনের গহীনে বাংলা’ দিয়ে MKS  Sound & Events-এর যাত্রা শুরু

আপলোড সময় : ০২-১১-২০২৬ ১০:১২:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ১০:১২:২৫ পূর্বাহ্ন
ফার্মিংটন হিলস, ২ নভেম্বর : মানসম্মত ও পেশাদার সাউন্ড সার্ভিস দেওয়ার প্রত্যয় নিয়ে মিশিগানে যাত্রা শুরু করেছে MKS Sound & Events। গতকাল ফার্মিংটন হিলসের ওয়েস্ট টুয়েলভ মাইল রোডের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ‘মনের গহীনে বাংলা’ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
প্রতিষ্ঠানটির প্রথম আয়োজনেই দর্শক, শিল্পী ও কলাকুশলীরা উপভোগ করেন স্বচ্ছ, ঝকঝকে ও শ্রুতিমধুর সাউন্ডের অভিজ্ঞতা। পুরো অনুষ্ঠানজুড়ে সাউন্ড সিস্টেমের মান এবং সাউন্ড ইঞ্জিনিয়ারদের পেশাদারিত্ব উপস্থিত দর্শক ও শিল্পীদের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠান শেষে অনেকেই সাউন্ডের মান ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
MKS Sound & Events-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শুরু থেকেই সেবার মান বজায় রাখা এবং প্রতিটি অনুষ্ঠানে নির্ভরযোগ্য ও পেশাদার সাউন্ড সার্ভিস নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করতে চান না তারা।
প্রথম অনুষ্ঠানেই পাওয়া ইতিবাচক সাড়া ও প্রশংসা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com