হবিগঞ্জ, ২ নভেম্বর : নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর শিক্ষাজীবনের নতুন অধ্যায় শুরুর আনন্দে উৎসবমুখর হয়ে উঠেছিল হবিগঞ্জের ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গণ। একাদশ শ্রেণির ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আজ সোমবার (২ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে বসে আনন্দঘন মিলনমেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সততা ও দেশপ্রেমের গুণেও নিজেদের সমৃদ্ধ করতে হবে। শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে জ্ঞান ও মেধার বিকাশ ঘটাতে হবে। তিনি বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল সনদ অর্জন নয়; বরং একজন মানুষকে আদর্শ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা আবৃত্তি ও নানা পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো কলেজ ক্যাম্পাস।
নতুন শিক্ষার্থীদের পদচারণা, আনন্দ-উচ্ছ্বাস আর সাংস্কৃতিক পরিবেশনায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়। উচ্চশিক্ষার পথে নতুন যাত্রায় নবীন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, অধ্যবসায় ও ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা জোগাবে এ আয়োজন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।