ডেট্রয়েট, ৬ নভেম্বর : নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন আব্দুল এল-সায়েদ। প্রথম মুসলিম ও প্রথম মিশরীয়-আমেরিকান হিসেবে মার্কিন সিনেটে নির্বাচিত হওয়ার পর এবার তাঁকে নিয়ে তৈরি হয়েছে বিশেষ স্মারক পুতুল বা ‘ববলহেড’।
গতকাল ৫ নভেম্বর ‘ন্যাশনাল ববলহেড হল অব ফেম অ্যান্ড মিউজিয়াম’ আব্দুল এল-সায়েদের প্রথম ববলহেড উন্মোচন করেছে। ববলহেড হলো এমন এক ধরনের পুতুল, যার মাথাটি নড়াচড়া করতে পারে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফিল স্ক্লার বলেন, “নবনির্বাচিত মার্কিন সিনেটর আব্দুল এল-সায়েদের ঐতিহাসিক জয়কে স্মরণীয় করে রাখতে তাঁর প্রথম ববলহেড তৈরি করতে পেরে আমরা আনন্দিত। সিনেটর এল-সায়েদের সমর্থকদের কাছে এটি নিশ্চয়ই বেশ জনপ্রিয় হবে।”
আট ইঞ্চি উচ্চতার এই স্মারক পুতুলে ৪২ বছর বয়সী মিশিগানের সিনেটর-নির্বাচিত আব্দুল এল-সায়েদের হাস্যোজ্জ্বল প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। লাল, সাদা ও নীল রঙের তারকাখচিত ভিত্তির ওপর স্থাপিত পুতুলটির নিচে তাঁর নাম লেখা রয়েছে।
পুতুলটিতে তাঁকে গাঢ় রঙের স্যুট ও খোলা কলারের সাদা শার্ট পরা অবস্থায় দেখা যায়। নির্বাচনের রাতে ডেট্রয়েটে বিজয় ভাষণ দেওয়ার সময়ও তাঁর পরনে ছিল একই পোশাক।
‘ন্যাশনাল ববলহেড হল অব ফেম অ্যান্ড মিউজিয়াম’ কর্তৃপক্ষ জানিয়েছে, আব্দুল এল-সায়েদকে নিয়ে মোট ২ হাজার ২৬টি ববলহেড তৈরি করা হচ্ছে। প্রতিটি পুতুলের দাম ৩০ ডলার। এর সঙ্গে যুক্ত হবে ৮ ডলার শিপিং চার্জ। মিলওয়াকি-ভিত্তিক প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, আগামী বছরের এপ্রিল থেকে ক্রেতাদের কাছে পুতুলগুলো পাঠানো শুরু হবে।
মিউজিয়াম কর্তৃপক্ষের ভাষ্য, এল-সায়েদের এই ববলহেড নতুন একটি সিরিজের অংশ। এতে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন এবং ২০২৮ সালের পরবর্তী মার্কিন নির্বাচনকে ঘিরে আলোচিত ও জনপ্রিয় ব্যক্তিত্বদের প্রতিকৃতি স্থান পাচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন বিষয়ভিত্তিক ববলহেড সংগ্রহ বাজারে এনেছে মিউজিয়ামটি। এর মধ্যে রয়েছে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’-এর আইকনিক চরিত্র নিয়ে ১০টি পুতুলের সিরিজ, ‘দ্য রকি হরর পিকচার শো’-এর সাতটি চরিত্রের সংগ্রহ এবং যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬টি পুতুলের বিশেষ সিরিজ।
এ ছাড়া নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ও মার্কিন সিনেটর চাক গ্রাসলির মতো রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন ক্রীড়াবিদ, খেলার মাঠের মাসকট এবং ইন্টারনেটে ভাইরাল হওয়া ব্যক্তিদের নিয়েও ববলহেড তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে প্রায় ৭ শতাংশ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেছেন এল-সায়েদ।
নির্বাচনী প্রচারণায় তিনি সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, চিকিৎসা ব্যয়ের ঋণের বোঝা কমানো এবং বিলিয়নেয়ারদের সম্পদের ওপর উচ্চহারে কর আরোপের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানান। এল-সায়েদ মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে রোডস স্কলার হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এ ছাড়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন।
মার্কিন সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ডেট্রয়েট স্বাস্থ্য বিভাগ এবং ওয়েন কাউন্টির স্বাস্থ্য, মানবসেবা ও ভেটেরানবিষয়ক বিভাগে গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
Source & Photo: http://detroitnews.com