২০২২ সালের ৯ মে, সোমবার অ্যান আরবারের নিকোলস আর্বোরেটামে পিওনি ফুলের কুঁড়ি পর্যবেক্ষণ করছেন ইউনিভার্সিটি অব মিশিগানের (UM) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ন্যান্সি লাভ। গবেষক হিসেবে তিনি মূত্র থেকে সার তৈরির কাজ করছেন। আর্বোরেটামের কয়েকটি পিওনি ফুলের বেডে পরীক্ষামূলকভাবে এই সার ব্যবহার করা হবে।
অ্যান আরবার, ৯ নভেম্বর : শনিবার ফুটবল মাঠে স্পার্টানদের কাছে হারলেও গবেষণার জন্য সবচেয়ে বেশি প্রস্রাব দান করে এক ধরনের জয় পেয়েছেন ইউনিভার্সিটি অব মিশিগানের ‘উলভারিন’ সমর্থকেরা। সারের ভবিষ্যৎ নিয়ে গবেষণার জন্য আয়োজিত ব্যতিক্রমী ‘দ্য পিস অফ’ (The Piss Off) প্রতিযোগিতায় স্পার্টান সমর্থকদের চেয়ে বেশি প্রস্রাব দান করেছেন তাঁরা।
গবেষকদের জন্য আরও আনন্দের বিষয় ছিল, অংশগ্রহণকারীরা প্রস্রাব দানের এই উদ্যোগ বেশ উপভোগ করেছেন। ইউনিভার্সিটি অব মিশিগানের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং প্রতিযোগিতাটির সমন্বয়কারী ন্যান্সি লাভ এক ইমেইলে বলেন, “সত্যি বলতে, দাতাদের মধ্যে উৎসাহের মাত্রা আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গিয়েছিল।”
গত ৭ নভেম্বর অ্যান আরবার গলফ ক্লাবে (ইস্ট স্টেডিয়াম বুলেভার্ডে অবস্থিত) খেলা শুরুর আগে ইউনিভার্সিটি অব মিশিগানের বিজ্ঞানীরা বিশেষ তাঁবুর ভেতরে প্রস্রাব সংগ্রহের ব্যবস্থা করেন। সেখানে দুই দলের সমর্থকেরাই প্রস্রাব দান করেন।
বিজ্ঞানীরা স্পার্টান সমর্থকদের কাছ থেকে ১০০ গ্যালন এবং উলভারিন সমর্থকদের কাছ থেকে ১৩৭ গ্যালন প্রস্রাব সংগ্রহ করেন। সব মিলিয়ে সংগৃহীত প্রস্রাবের পরিমাণ দাঁড়ায় ২৩৭ গ্যালন।
‘দ্য পিস অফ’ প্রতিযোগিতার ওয়েবসাইটে বলা হয়েছে, “যেসব সমর্থক এগিয়ে এসেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ! সারের ভবিষ্যৎ নিয়ে আমাদের যৌথ গবেষণার জন্য আমরা মোট ২৩৭ গ্যালন প্রস্রাব সংগ্রহ করতে পেরেছি।”
ন্যান্সি লাভ জানান, অংশগ্রহণকারীদের সবাই তাঁদের দানের পরিমাণ নথিবদ্ধ না করলেও ১ হাজার ৯৭ জন তা লিখে রেখেছেন। সংগৃহীত মোট পরিমাণের ভিত্তিতে তাঁর দল ধারণা করছে, প্রায় ৩ হাজার মানুষ এই উদ্যোগে অংশ নিয়েছেন।
প্রস্রাব সংগ্রহের জন্য দুটি আলাদা স্থাপনা তৈরি করা হয়েছিল। প্রতিটির পাশে ছিল ছাউনিযুক্ত জায়গা এবং ভেতরে পাঁচটি করে ইউরিনাল। অংশগ্রহণকারীরা সেখানে প্রস্রাব দান করতে পারতেন এবং নিজেরাই দানের পরিমাণ লিখে রাখতে পারতেন। ন্যান্সি লাভের ভাষ্য অনুযায়ী, এই হিসাব রাখার বিষয়টিও অনেকের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠেছিল।
তিনি আরও জানান, স্যানিটেশন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিয়ে কাজ করা বিশেষজ্ঞ, কারিগরি বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত ছিলেন।
ইউনিভার্সিটি অব মিশিগান (ইউএম) ও মিশিগান স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) মাঠপর্যায়ের গবেষণায় ব্যবহারের জন্য সংগৃহীত প্রস্রাব শোধন করে সারে রূপান্তর করা হবে।
ন্যান্সি লাভ বলেন, গুরুত্বপূর্ণ এই গবেষণাকে ‘খেলার মতো করে’ উপস্থাপনের একটি উদ্যোগ ছিল প্রতিযোগিতাটি। ইউএমের বিজ্ঞানীদের ধারণা, এ গবেষণা মিশিগানের পানির গুণমান উন্নত করতে, পানি ও বিদ্যুতের ব্যবহার কমাতে এবং কৃষকদের সারের ব্যয় সাশ্রয়ে সহায়তা করতে পারে। লাভ বিশ্ববিদ্যালয়ের নিউট্রিয়েন্ট-এনার্জি-ওয়াটার সাইকেলস গ্রুপের নেতৃত্ব দেন। এ গ্রুপ সম্পদের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করার উপায় নিয়ে কাজ করে।
দুই বিশ্ববিদ্যালয়ের সমর্থকদের কাছ থেকে সংগৃহীত প্রস্রাব প্রক্রিয়াজাত করে তৈরি সার রস টাউনশিপে অবস্থিত এমএসইউর কেলগ বায়োলজিক্যাল রিসার্চ স্টেশন এবং ইউএমের ম্যাথেই বোটানিক্যাল গার্ডেন ও নিকোলস আর্বোরেটামে গবেষণার কাজে ব্যবহার করা হবে।
নিকোলস আর্বোরেটামের ‘ডব্লিউ. ই. আপজন পিওনি গার্ডেন’ (W.E. Upjohn Peony Garden) বিশ্ববিদ্যালয়ের প্রস্রাব থেকে সার তৈরির গবেষণার একটি পরীক্ষামূলক ক্ষেত্র।
লাভ জানান, শুরুতে তিনি ও তাঁর দল দুই বিশ্ববিদ্যালয়ের সমর্থকদের জন্য আলাদা আলাদা ইউরিনাল বা প্রস্রাব সংগ্রহের স্থান রাখার পরিকল্পনা করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি। তাঁর মতে, এভাবে আলাদা ব্যবস্থা করলে অবদানের পরিমাণ নির্ধারণে অনুমানের ওপর নির্ভর করতে হতো। পাশাপাশি দীর্ঘ লাইনেরও আশঙ্কা ছিল।
এর পরিবর্তে, দুই বিশ্ববিদ্যালয়ের সমর্থকদের দেওয়া ভোটের অনুপাতের ভিত্তিতে তাঁদের অবদানের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। মোট ভোটের ৫৮ শতাংশ এসেছে ইউনিভার্সিটি অব মিশিগানের সমর্থকদের কাছ থেকে।
উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে এমন সার তৈরির জন্য প্রয়োজনীয় তিনটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান—নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম—মূত্রেও রয়েছে। লাভ ও তাঁর সহযোগীরা মূত্র থেকে এসব পুষ্টি উপাদান পৃথক করে সার তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন। এ প্রক্রিয়ায় প্রথমে মূত্র পাস্তুরায়ন করা হয়। এরপর বিভিন্ন যৌগের সঙ্গে মিশিয়ে প্রয়োজন অনুযায়ী শুকিয়ে গুঁড়ো সার অথবা ঘন তরল সার তৈরি করা হয়। তরল সারটি পরে সরাসরি উদ্ভিদে স্প্রে করা যায়।
গবেষকদের ধারণা, মূত্র থেকে তৈরি এই সার জলাশয়ে শৈবালের অতিরিক্ত বিস্তার (অ্যালগি ব্লুম) কমাতে সহায়তা করতে পারে। এর ফলে নদী, হ্রদসহ বিভিন্ন জলপথের পানির গুণমানও উন্নত হতে পারে।
Source & Photo: http://detroitnews.com