নিউ জার্সি, ৯ নভেম্বর : আমেরিকার নিউজার্সি ষ্টেটের বিভিন্ন শহরে গতকাল রবিবার রাতে প্রাণের আমেজে শ্যামাপূজা ও দীপাবলী উদযাপিত হয়েছে।
শ্যামা পূজা উপলক্ষে দেবীর আরাধনা, প্রদীপ প্রজ্জ্বলন, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।
‘‘ঘরে ঘরে ডাক পাঠালো, দীপালিকায় জ্বালাও আলো/ জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোয় ধরিত্রিরে’’– সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘শ্যামা পূজা বা দীপাবলী’ উৎসব। অধিবাসের মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পুস্পাঞ্জলি এবং ষোড়শ উপচারে দেবী কালির পূজার মাধ্যমে অশুভ শক্তিকে পরাজিত করে কল্যাণের শক্তি লাভের লক্ষ্যে বিভিন্ন মন্দিরে সমবেত হন ভক্ত অনুরাগীরা।
শক্তি ও শান্তির দেবী শ্যামার আগমন উপলক্ষে নিউ জার্সির সনাতনী হিন্দু সম্প্রদায়ের মনে-প্রাণে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শ্যামা পূজা উপলক্ষে প্রবাসী সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বাড়িতে বাড়িতে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন।
ওইদিন সন্ধ্যা থেকে ঢাক-ঢোল, কাঁসর আর উলুধ্বনিতে মুখরিত ছিল মন্দির প্রাঙ্গণ। শ্যামা পূজার মাধ্যমে দেবীর কৃপা লাভের জন্য, সকল কর্মফল থেকে মুক্তি পেতে এবং জীবনের সকল দুঃখ-দুর্দশা দূর করতে প্রার্থনা করেন ভক্তরা।
শ্যামা পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্যামা সংগীত, ভজন পরিবেশন করেন আয়োজক সংগঠনের সদস্যরা। ভক্তদের মহাপ্রসাদ আস্বাদনের মাধ্যমে শেষ হয় পূজার কর্মসূচী।