ওয়েস্টল্যান্ড, ১০ নভেম্বর : মিশিগানের ওয়েস্টল্যান্ডে একটি বাড়ি থেকে এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে হত্যাকাণ্ডের পর আত্মহত্যা বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল সোমবার (৯ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে সাউথ ওয়েইন ও গ্লেনউড রোডের কাছে ফারারাগাট অ্যাভিনিউয়ের ৩৫০০০ ব্লকের একটি বাড়ি থেকে জরুরি ফোন আসে। ফোনে জানানো হয়, ওই বাড়ির এক ব্যক্তি আত্মহত্যার হুমকি দিচ্ছেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডিসপ্যাচ সেন্টারে দ্বিতীয়বার ফোন করে জানানো হয়, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।
পরে পুলিশ বাড়িতে প্রবেশ করে এক পুরুষের মরদেহের পাশে এক নারীর মরদেহ দেখতে পায়।
তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিক আলামত থেকে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটেছে।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, এ মুহূর্তে এ বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
সোমবার পুলিশ নিহত দুজনের নাম প্রকাশ না করলেও জানিয়েছিল, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তিরা হলেন ল্যারন ব্রাউন ও ক্যাটলিন মরিস।
মিশিগানে সাম্প্রতিক সময়ে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আরও কয়েকটি সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। গত মাসে মনরো কাউন্টির অ্যাশ টাউনশিপে একটি বাড়িতে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি নিহত এবং এক নারী গুরুতর আহত হন।
একই মাসে রেডফোর্ড টাউনশিপে গোলাগুলির ঘটনায় এক নারী ও এক কিশোর আহত হন। পুলিশ জানায়, ওই ঘটনার পেছনেও পারিবারিক বিরোধ ছিল।
এ ছাড়া গত অক্টোবরে ইঙ্কস্টারে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তি তাঁর দুই সন্তানকে অপহরণ করে ওহাইওতে নিয়ে যান। পরে তিনি আত্মহত্যা করেন।
Source & Photo: http://detroitnews.com