ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০১:২৬:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০১:২৬:৩৪ পূর্বাহ্ন
ওয়েস্টল্যান্ডের ক্যালুমেট কোর্টের ৩৩০০০ ব্লকে অবস্থিত বাড়িটিতে অগ্নিকাণ্ডের পর এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ/Google Maps

ওয়েস্টল্যান্ড, ১২ নভেম্বর : মিশিগানের ওয়েস্টল্যান্ডে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাড়িটিতে আগুন দেওয়ার আগেই পরিবারের এক সদস্য ওই নারীকে হত্যা করেছেন।
ওয়েস্টল্যান্ড পুলিশ জানায়, ১১ নভেম্বর সকাল ১০টা ৫ মিনিটের দিকে গ্র্যান্ড ট্রাভার্সের কাছে ক্যালুমেট কোর্টের ৩৩০০০ ব্লকে গুলির শব্দ শোনার খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ কর্মকর্তারা সেখানে গিয়ে বাড়িটিকে ধোঁয়া ও আগুনে আচ্ছন্ন অবস্থায় দেখতে পান। পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর কর্মকর্তারা বাড়ির ভেতরে প্রবেশ করেন। এ সময় সেখানে এক নারীর মরদেহ পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, বাড়িতে আগুন লাগানোর আগেই ওই নারীকে হত্যা করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকেই একজন সন্দেহভাজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তবে নিহত নারী ও সন্দেহভাজন ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ছিল বলে ধারণা করছে পুলিশ।
এ হত্যাকাণ্ডের সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com