আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ফুড ব্যাংক

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ১২:৫৩:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০১:১২:১১ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ১৪ নভেম্বর : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)-এর উদ্যোগে ফুড ব্যাংক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) ফেয়ারমাউন্ট অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কার্যক্রম চলে।
এ সময় তাজা শাকসবজি, ফলমূল, টিনজাত খাবারসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির মানুষ এ কার্যক্রমে অংশ নেন। ফুড ব্যাংক আয়োজনে সহযোগিতা করে কমিউনিটি ফুড ব্যাংক অব নিউ জার্সি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের উদ্যোগ স্থানীয় কমিউনিটির মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতি মাসে চারবার ফুড ব্যাংকের আয়োজন করা হয়।
ফুড ব্যাংক কার্যক্রম সফল করতে সহযোগিতার জন্য সংগঠনের সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম খোকা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com