বিজনেস এসোসিয়েশন অব আটলান্টিক  সিটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ১২:৫৭:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০১:১১:২৫ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ১৪ নভেম্বর : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বিজনেস অ্যাসোসিয়েশন অব আটলান্টিক সিটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ নভেম্বর (বুধবার) রাতে স্থানীয় একটি ভেন্যুতে এ নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছিল সুধী সমাবেশ, শুভেচ্ছা বিনিময়, আড্ডা ও মুখরোচক খাবারের আয়োজন। কাজী আরিফ লিখনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাহবুব রহমান মজনু, মোহাম্মদ নিক্সন, শাহরু রাজা চৌধুরী প্রমুখ।
এ সময় সংগঠনের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও যোগাযোগের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com