ছবি : ১৩ নভেম্বর মিশিগানের রোমুলাসে ডেট্রয়েট মেট্রোপলিটন বিমানবন্দরের ম্যাকনামারা টার্মিনালে ফ্লাইটের তথ্যসংবলিত বোর্ড দেখছেন যাত্রীরা। দেশজুড়ে বিমান চলাচল স্থবির হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা/Robin Buckson, The Detroit News
ওয়াশিংটন, ১৪ নভেম্বর : যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) শুক্রবার দেশজুড়ে বিমান চলাচলের ওপর আরোপিত স্থগিতাদেশ (গ্রাউন্ড স্টপ) প্রত্যাহার করেছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে দেশটির বিমানবন্দরগুলোতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর এটিই ছিল যুক্তরাষ্ট্রে দেশজুড়ে বিমান চলাচলে দীর্ঘতম স্থবিরতার ঘটনা। পূর্বাঞ্চলীয় সময় (ইটি) রাত সাড়ে ৮টার দিকে এফএএ তাদের ওয়েবসাইটে জানায়, দেশজুড়ে বিমান চলাচল স্থগিত রাখার নির্দেশ প্রত্যাহার করা হয়েছে।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শুক্রবার ৪ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ১০ হাজার ফ্লাইটের সময়সূচিতে বিলম্ব ঘটেছে। এ ছাড়া শনিবারের জন্য আগাম আরও ৭০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান চলাচল বিশ্লেষকদের ধারণা, চার ঘণ্টারও বেশি সময় ধরে দেশজুড়ে বিমান চলাচল বন্ধ থাকার পর এয়ারলাইনগুলোর ফ্লাইট সূচি স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক দিন সময় লাগতে পারে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, এই বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি।
পরিবহন সচিব শন ডাফি হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ব্যবহৃত পুরোনো প্রযুক্তির কারণেই এই যোগাযোগ বিভ্রাট ঘটেছে। এর ফলে এফএএ-কে সারা দেশে বিমান চলাচল স্থগিত রাখতে হয়।
ডাফি জানান, পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিট থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোর রাডার ও যোগাযোগ ব্যবস্থায় অস্থিতিশীলতা শনাক্ত করতে শুরু করে এফএএ।
তিনি বলেন, “আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থাটি অত্যন্ত পুরোনো।” তাঁর ভাষ্য অনুযায়ী, অ্যানালগ প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার সুইচ ও রাউটারগুলো অতিরিক্ত চাপের মুখে পড়ে। এতে রাউটার থেকে পাওয়া তথ্যে অসামঞ্জস্য দেখা দেয়। আর সে কারণেই নিরাপত্তার স্বার্থে পুরো ব্যবস্থাটি বন্ধ করে দেওয়া হয়েছিল।
ডাফি প্রথম দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ (গ্রাউন্ড স্টপ) রাখার নির্দেশ দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এই ত্রুটি দেশজুড়ে এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোকে প্রভাবিত করেছে। এফএএ-এর প্রযুক্তিবিদরা বিষয়টি খতিয়ে দেখছেন। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, শুক্রবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির প্রধান জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে এফএএ সারা দেশে ফ্লাইট চলাচল বন্ধ রাখলেও জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিন হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের বলেন, এফএএ-এর সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় বিভ্রাট দেখা দেওয়ায় সারা দেশে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখতে হয়েছে।
তিনি বলেন, “এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো বিদ্বেষপূর্ণ হামলা ছিল। আপাতত এটি কেবল একটি যোগাযোগ বিভ্রাট।”
মুলিন আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে এবং সব ফ্লাইটের অবস্থান নিশ্চিত করা গেছে।
ওয়েইন কাউন্টি এয়ারপোর্ট অথরিটির তথ্য অনুযায়ী, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ প্রত্যাহার করেছে। এর পর ডেট্রয়েট মেট্রোপলিটন বিমানবন্দরে (ডিটিডব্লিউ) কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করে। এ পরিস্থিতিতে যাত্রীদের নিয়মিত নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার রাত ৯টা ৩ মিনিটে ওয়েইন কাউন্টি এয়ারপোর্ট অথরিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, “ডিটিডব্লিউতে কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের মাধ্যমে ফ্লাইটের অবস্থা যাচাই করার অনুরোধ জানানো হচ্ছে।”
ডেট্রয়েট মেট্রোপলিটন বিমানবন্দরে অবস্থানরত ডেনভারের বাসিন্দা ৪১ বছর বয়সী শন পার্কার জানান, বিমান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর তাঁকে স্বস্তি দিয়েছে। তবে তখনো তিনি বাড়ি ফেরার ফ্লাইটের জন্য ব্যাগ জমা দেওয়ার অপেক্ষায় ছিলেন। অথচ একই সময়ে টেক্সট মেসেজ ও ইমেইলে তাঁকে জানানো হচ্ছিল, তাঁর ফ্লাইটটি ২০ মিনিটের মধ্যেই ছেড়ে যাবে।
প্রকৌশল খাতে কর্মরত এবং নিয়মিত আকাশপথে ভ্রমণকারী পার্কার বলেন, “আমার মনে হয়, তথ্যের কিছুটা বিভ্রান্তি ছিল। এমনটা হতেই পারে।”
তিনি আরও বলেন, “আমি আজ রাতেই বাড়ি ফিরছি। এটাই সবচেয়ে বড় কথা।”
Source & Photo: http://detroitnews.com