বৃহস্পতিবার রাতে বিস্ফোরণে মিশিগানের ওয়ারেন শহরের একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে/Charles E. Ramirez, The Detroit News
ওয়ারেন, ১৪ নভেম্বর : মিশিগানের ওয়ারেন শহরে ভয়াবহ বিস্ফোরণে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ওয়ারেন পুলিশের লেফটেন্যান্ট জন গাজেউস্কি জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের হেন্ড্রিক্স অ্যাভিনিউয়ের ১৪০০ ব্লকে এলরয় অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এ বিস্ফোরণ ঘটে। এলাকাটি নাইন মাইল ও শোনহের রোডের কাছাকাছি অবস্থিত।
গাজেউস্কি জানান, বিস্ফোরণের সময় বাড়িটিতে কেউ ছিল না। তবে বিস্ফোরণে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে ওয়ারেন ফায়ার ডিপার্টমেন্ট।
শুক্রবার ওয়ারেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিশ্চিত করেন, বাড়িটিতে বিস্ফোরণের পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। এক বিবৃতিতে তাঁরা জানান, দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাড়িটিকে আগুনের লেলিহান শিখায় আচ্ছন্ন এবং চারপাশ ঘন ধোঁয়ায় ঢেকে থাকতে দেখেন।
দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বাড়ির ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা তল্লাশি করেন। তবে কাউকে পাওয়া যায়নি। আগুন নেভানোর সময় কোনো দমকল কর্মীও আহত হননি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান চলছে। প্রাথমিকভাবে প্রাকৃতিক গ্যাসের লিকেজ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে ফায়ার ডিপার্টমেন্ট ও ওই এলাকায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানকে আরও তদন্ত করতে হবে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিস্ফোরণে পাশের বাড়িসহ আশপাশের আরও কয়েকটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্শ্ববর্তী একটি বাড়ির ভিত্তি (ফাউন্ডেশন) ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানকার বাসিন্দাদের সাময়িকভাবে অন্যত্র আশ্রয়ের ব্যবস্থা করতে হয়েছে।
তদন্তকারীরা জানান, বিস্ফোরণের তীব্রতায় ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের বাড়িঘরের পাশাপাশি সেসব বাড়ির সামনে পার্ক করে রাখা যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।
এলাকাটিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কনজিউমার্স এনার্জির (Consumers Energy) কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শুক্রবার সকালে ঘটনাস্থল ও পাশের বাড়ির আঙিনায় পোড়া ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। ধ্বংসপ্রাপ্ত বাড়িটির বড় একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়ে ছিল। এর কিছু অংশ পাশের ক্ষতিগ্রস্ত বাড়িটির দেয়ালের গায়ে হেলে ছিল। এলাকাটিতে মূলত কাঠের তৈরি বাংলো-শৈলীর বাড়ি রয়েছে।
মিশিগানে বাড়িতে বিস্ফোরণের ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। গত মে মাসে গ্র্যান্ড র্যাপিডসের কাছে কমস্টক পার্কে একটি বাড়িতে বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হন এবং এক নারী গুরুতর আহত হন।
এ ছাড়া গত বছর সাউথগেটে একটি বাড়িতে বিস্ফোরণে এক নারী নিহত এবং এক পুরুষ গুরুতর আহত হন। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই বিস্ফোরণেই হতাহতের ঘটনা ঘটে।
Source & Photo: http://detroitnews.com