ডেট্রয়েট, ১৪ নভেম্বর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের পূর্বাঞ্চলে দায়িত্বের বাইরে থাকা এক পুলিশ কর্মকর্তার জড়িত থাকার ঘটনায় গোলাগুলির তদন্ত করছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এতে কেউ নিহত না হলেও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১২টা ৪৮ মিনিটের দিকে ইস্ট আউটার ড্রাইভ ও শেরউড স্ট্রিটের কাছে হেলেন স্ট্রিটের ২০০০০ ব্লকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ডেট্রয়েট পুলিশ বিভাগের কর্মকর্তারা জানান, সেখানে গিয়ে তাঁরা গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পান। পরে চিকিৎসাকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকেই একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি ডেট্রয়েট পুলিশ বিভাগের একজন কর্মকর্তা হলেও গোলাগুলির সময় তিনি দায়িত্ব পালন করছিলেন না।
শুক্রবার এ ঘটনায় এর বেশি কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। তদন্তের অগ্রগতি ও নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
Source & Photo: http://detroitnews.com