নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ 

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০২:২৭:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০২:২৭:০৫ পূর্বাহ্ন
নিউইয়র্ক, ১৭ নভেম্বর : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ, ইনকের উদ্যোগে বার্ষিক নৈশভোজ ও ম্যাগাজিন প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক আইনজীবী ও বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবদুল ওয়াহিদের সভাপতিত্বে এবং নির্বাচিত জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট কামাল উদ্দিনের সঞ্চালনায় ‘অ্যানুয়াল ডিনার ২০২৬’ ও ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও মাস্টার অব ল’ মোহাম্মদ এন মজুমদার।
প্রধান বক্তা ও নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন মাস্টার অব ল’ অ্যাটর্নি মঈন চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশিদ এবং প্রথম আলো সম্পাদক অ্যাডভোকেট মো. ইব্রাহিম চৌধুরী।
বক্তব্য রাখেন  বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক, অ্যাড মুহাম্মদ মুহি উদ্দিন, অ্যাড মো মাসুদ শিকদার, অ্যাড জাহিদুর রহমান মোল্লা, অ্যাড লোকমান আহমদ,  অ্যাড তাহমিনা আক্তার সুইটি, অ্যাড সেলিম উল্যাহ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মো শফিকুল ইসলাম, মো ওলিউর রহমান, অ্যাড মোহাম্মদ হানিফ,  অ্যাড মাহমুদুল হক পাটোয়ারী, অ্যাড মো সানা উল্যাহ, অ্যাড রফিকুল ইসলাম আকন্দ, অ্যাড আবদুস সহিদ আজাদ, অ্যাড আবদুল্লাহ আল মামুন, অ্যাড মাহবুব মাওলা অ্যাড জেসমিনা খানম, অ্যাড জাহাঙ্গীর আলম, অ্যাড নজরুল ইসলাম কবির, অ্যাড নাহিদ জাহান, কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সেলিম আলী পরিষদের সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম, সেক্রেটারী প্রার্থী  মোহাম্মদ আলী, কুনু - ফিরোজ পরিষদের সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু, সেক্রেটারী প্রার্থী ফিরোজ আহমেদ, জালালাবাদ সোসাইটির সভাপতি মো বদরুল হায়দার, বাংলাদেশী আমেরিকান নাইচা এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি এডমিনিস্ট্রেটর কামাল হোসেন মিঠু ও সেক্রেটারী সৈয়দ মিজানুর রহমান, কমিউনিটি লীডার টাইম টিভি পরিচালক আবু তাহের, মামুনুর রশিদ শিপু, শফিকুল ইসলাম খোকন, গওয়র কিনু চৌধুরী, মোশাররফ হোসেন সবুজ, নুরুল করিম মোল্লা,  আবদুস সালাম,  বিশিষ্ট ব্যবসায়ী আলী আশরাফ, তরুণ সংগীত শিল্পী নীরু গায়েন সহ অনেকে। উপস্থিত সকল আইনজীবী ও কমিউনিটির নেতৃবৃন্দ গন তাদের স্ব স্ব পরিচিতি তুলে ধরেন যথাক্রমে অ্যাড যুবায়ের আহমদ চৌধুরী,  অ্যাড হুমায়ুন কবির চৌধুরী, অ্যাড জাহিদ আনোয়ার, অ্যাড শাখাওয়াত উল্যাহ জাহিদ, অ্যাড আবুল কালাম টগর, অ্যাড আরিফুর রহমান অ্যাড শাহিনা আক্তার, অ্যাড মাহমুদা খাতুন, অ্যাড গোলাম মো সেলিম,  অ্যাড কামাল হোসেন, অ্যাড আদনান চৌধুরী,  অ্যাড রেদোয়ান ইসলাম,  অ্যাড সালাহ উদ্দিন, অ্যাড মাহবুবুর রহমান, অ্যাড ইমরান, অ্যাড তায়েব আহমেদ,  অ্যাড সেলিম আহমেদ, অ্যাড শাহেদা আমেনা,অ্যা ড মো নজরুল ইসলাম, মোস্তাক আহমেদ বাবুল, অ্যাড শাহাবুদ্দিন মিয়া, অ্যাড সিকদার মো সাহেদ, অ্যাড সায়াদ আহমেদ,  অ্যাড আলা উদ্দিন ভুইয়া, অ্যাড এস এম সাহিদ জামিল, নাদিরা আক্তার সহ বিপুল সংখ্যক আইনজীবী। 
অনুষ্ঠানে প্রধান অতিথি বেলুন উত্তোলনের মাধ্যমে ম্যাগাজিনের প্রকাশনা ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে আইনজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে বার্ষিক নৈশভোজের আয়োজন করা হয়। তবে অনুষ্ঠান দীর্ঘায়িত হওয়ায় এবং রাত বেশি হয়ে যাওয়ায় পূর্বনির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অ্যাডভোকেট মুহাম্মদ মুহি উদ্দিন। পরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট মাওলানা আসিক খান।
আয়োজক কমিটির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবদুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আবদুর রাজ্জাক, সমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদ উল্লাহ, ডিনার কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মুহাম্মদ মুহি উদ্দিন, সদস্যসচিব অ্যাডভোকেট মো. মাসুদ শিকদার, ম্যাগাজিন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদুর রহমান মোল্লা এবং সদস্যসচিব মো. শফিকুল ইসলাম।
এদিকে, অসুস্থতাজনিত কারণে ম্যাগাজিন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কাওসার পারভীন চৌধুরী এবং যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহ আলম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com