ডিয়ারবর্নের বার্ষিক ‘ওয়ান্ডারলাইটস’ উৎসবে ১৫০ ফুট দীর্ঘ ‘সনিক রানওয়ে’ (Sonic Runway) অন্যতম আকর্ষণ। ছুটির মৌসুমের গানের তালে তালে এ স্থাপনায় বয়ে যায় রঙিন আলোর ঢেউ, যা তৈরি করে মনোমুগ্ধকর আলোক-সংগীতের আবহ/City Of Dearborn
ডিয়ারবর্ন, ১৭ নভেম্বর : ছুটির মৌসুমকে বর্ণিল ও আনন্দমুখর করে তুলতে প্রস্তুত মিশিগানের ডিয়ারবর্ন। বিশাল ক্রিসমাস ট্রি, মনোমুগ্ধকর আলোকসজ্জা, সান্তা ক্লজের সঙ্গে সাক্ষাৎ এবং পরিবারের সবার জন্য নানা বিনোদনমূলক আয়োজন নিয়ে শুরু হচ্ছে শহরটির দ্বিতীয় বার্ষিক ‘ওয়ান্ডারলাইটস’ উৎসব।
আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এ উৎসব চলবে ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে। এতে থাকছে উৎসবের নানা আয়োজন ও পারিবারিক বিনোদনের সুযোগ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিয়ারবর্নের মেয়র আবদুল্লাহ হামুদ বলেন, “ক্রিসমাস ট্রি আলোকিত করার ঐতিহ্য ধরে রাখতে এবং আমাদের কমিউনিটির জন্য ‘ওয়ান্ডারলাইটস’-এর অভিজ্ঞতা আরও বিস্তৃত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ আয়োজন পরিবার ও প্রতিবেশীদের একত্রিত করে, যাতে তাঁরা ডিয়ারবর্নেই উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন।”
ক্রিসমাস ট্রি আলোকিত
করে উৎসবের সূচনা
শীতকালীন এ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে আগামী ১৯ নভেম্বর, বৃহস্পতিবার। এদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘পিস পার্ক ওয়েস্ট’ (PEACE Park West, 22271 W. Village Drive)-এ অনুষ্ঠিত হবে ক্রিসমাস ট্রি আলোকিত করার বিশেষ অনুষ্ঠান।
এতে সংগীত পরিবেশন করবে ‘ডিয়ারবর্ন ভয়েসেস’ (Dearborn Voices) ও ‘ডিয়ারবর্ন ইয়ুথ ভয়েসেস’ (Dearborn Youth Voices) কোরাস দল। পাশাপাশি ‘ব্যালে আমেরিকানা’ (Ballet Americana) পরিবেশন করবে জনপ্রিয় ব্যালে ‘দ্য নাটক্র্যাকার’ (The Nutcracker)-এর বিশেষ অংশ।
সিটি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উৎসবে থাকছে গ্লিটার ট্যাটু আঁকার ব্যবস্থা। এ ছাড়া দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে খাবার ও উপহার বিতরণ করা হবে, তবে সরবরাহ থাকা পর্যন্তই এসব পাওয়া যাবে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন সান্তা ক্লজ। পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলার জন্য তিনি সেখানে থাকবেন। তাঁর সঙ্গে থাকবে একটি রেইনডিয়ার ও একটি হাইল্যান্ড গরু। এ সময় শহরের ৩২ ফুট উচ্চতার এলইডি বাতিসজ্জিত ক্রিসমাস ট্রিতে আলো জ্বালিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
আলো-শব্দের ব্যতিক্রমী
প্রদর্শনী ‘ওয়ান্ডারলাইটস’
পুরো ছুটির মৌসুমজুড়ে শহরের ‘ওয়ান্ডারলাইটস’ প্রদর্শনীতে থাকবে নানা ইন্টারঅ্যাক্টিভ ইনস্টলেশন। শব্দ, আলো ও গতির সমন্বয়ে এসব স্থাপনায় তৈরি হবে মনোমুগ্ধকর অডিও-ভিজ্যুয়াল পরিবেশ।
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ১৫০ ফুট দীর্ঘ ‘সনিক রানওয়ে’ (Sonic Runway)। ছুটির মৌসুমের গানের তালে তালে এ স্থাপনার ওপর দিয়ে বয়ে যাবে রঙিন আলোর ঢেউ, যা সংগীতকে দেবে এক ভিন্ন মাত্রা।
এর পাশেই থাকবে ‘সুইংগিং বেলস’ (Swinging Bells) বা দোদুল্যমান ঘণ্টার বিশেষ ইনস্টলেশন। এখানে পরিবারের সদস্যরা বড় বড় আলোকিত ঘণ্টা দোলানোর সুযোগ পাবেন। ঘণ্টাগুলো থেকে তৈরি হবে মনোমুগ্ধকর সুর।
‘ওয়ান্ডারলাইটস’-এর এ প্রদর্শনী আগামী ৩ জানুয়ারি পর্যন্ত পিস পার্ক ওয়েস্টের (PEACE Park West, 22271 W. Village Drive) সবার জন্য উন্মুক্ত থাকবে।
১২ ডিসেম্বর ‘জিঙ্গল
বেল ব্যাশ’
ছুটির উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলতে আগামী ১২ ডিসেম্বর, শনিবার, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পিস পার্ক ওয়েস্টে অনুষ্ঠিত হবে ডিয়ারবর্নের ‘জিঙ্গল বেল ব্যাশ’ (Jingle Bell Bash)।
এ আয়োজনে শিশুরা ও তাদের পরিবারের সদস্যরা সান্তা ক্লজের সঙ্গে দেখা করার সুযোগ পাবে। পাশাপাশি থাকছে ফেস পেইন্টিং, ছুটির দিনের বিশেষ কারুশিল্প, বেলুন টুইস্টিং, ক্যারিকেচার আঁকা এবং ইনফ্ল্যাটেবল গেমসহ নানা বিনোদনমূলক কার্যক্রম।
অনুষ্ঠানে প্রবেশ ও সব কার্যক্রমে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। তবে শহরের ইভেন্ট তালিকার মাধ্যমে আগেভাগে নিবন্ধন করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
Source & Photo: http://detroitnews.com