রোজ টাউনশিপ, ১৭ নভেম্বর : মিশিগানের রোজ টাউনশিপে একটি পোল বার্নে (কৃষি সরঞ্জাম বা মালামাল রাখার বড় শেড) ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ।
নর্থ ওকল্যান্ড কাউন্টি ফায়ার অথরিটির তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১টা ৮ মিনিটে রোজ টাউনশিপের মিলফোর্ড রোডের ৮০০০ ব্লকে, চানা রোড ও ইস্ট রোজ সেন্টার রোডের মধ্যবর্তী এলাকায় একটি পোল বার্নে আগুন লাগার খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
কর্মকর্তারা জানান, বার্নের ভেতরে একজন ব্যক্তি আটকা পড়ে থাকতে পারেন বলে খবর পেয়েছিলেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা স্থাপনাটিকে দাউদাউ করে জ্বলতে দেখেন। এ সময় সেখানে একাধিক বিস্ফোরণ ঘটে। ফলে নিরাপত্তার কারণে দমকলকর্মীদের পক্ষে ভবনের ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মিলফোর্ড রোডের ওই অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আশপাশের স্থাপনাগুলো রক্ষায় কাজ করেন। এ সময় তাঁরা জানতে পারেন, বার্নের ভেতরে গোলাবারুদও রাখা ছিল।
আগুন নেভানোর পর ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি হলি শহরের বাসিন্দা এবং তাঁর বয়স ৬৮ বছর।
ফায়ার অথরিটির কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন, ‘এই কঠিন সময়ে আমরা নিহত ব্যক্তির পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
এদিকে, মিশিগানে সাম্প্রতিক সময়ে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে ডেট্রয়েটের নিউ সেন্টার এলাকায় একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আগুনে এক ব্যক্তি ও দুই শিশু আহত হন। গত মাসে ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে আরেকটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে আহত হন দুজন।
এ ছাড়া গত মাসে মনরো টাউনশিপে হামলা ও আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।
Source & Photo: http://detroitnews.com