আটলান্টিক সিটি, ১৮ নভেম্বর (সুব্রত চৌধুরী) : মানবসেবা, সামাজিক দায়বদ্ধতা ও কমিউনিটির কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়েছে আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান।
গতকাল মঙ্গলবার রাতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন জেফরি ইয়াপিকো। প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর কাজী ইসলামসহ বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বক্তারা বলেন, লায়ন্স ক্লাবের মূল লক্ষ্য মানবসেবা। আর্তমানবতার পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সহযোগিতা এবং সমাজের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার মধ্য দিয়েই সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নিতে হবে।
তাঁরা আশা প্রকাশ করেন, আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব আটলান্টিক সিটি ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল শপথ গ্রহণ, শুভেচ্ছা বক্তব্য ও পরিচিতি পর্ব। পরে উপস্থিত অতিথিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনন্দঘন সময় কাটান।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি লায়ন এম এম রহমান ও সম্পাদক লায়ন ইশরাত জাহান অভিষেক অনুষ্ঠান সফল করতে সহযোগিতাকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।