ল্যান্সিং, ১৯ নভেম্বর : ‘স্পার্টি’ (Sparty) নামের টার্কিটি পাচ্ছে নতুন জীবন। তবে ফুটবল মাঠে নয়, বরং ওয়াশটেনাও কাউন্টির একটি প্রাণী আশ্রয়কেন্দ্রে। গভর্নরের বিশেষ ক্ষমায় থ্যাঙ্কসগিভিংয়ের ভোজের টেবিলে ওঠার হাত থেকে রক্ষা পেয়েছে টার্কিটি।
মিশিগান স্টেট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ও মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার গত ১৮ নভেম্বর ল্যান্সিংয়ের মিশিগান ক্যাপিটল ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে ‘স্পার্টি’কে ক্ষমা ঘোষণা করেন।
ছুটির দিনের নানা কৌতুকপূর্ণ শব্দ ও উপমায় সাজানো বক্তব্যে গভর্নর হুইটমার বলেন, “গভর্নর হিসেবে দায়িত্ব পালন করা অনেকটা পুরো পরিবারের জন্য থ্যাঙ্কসগিভিংয়ের ভোজ আয়োজনের মতো। আপনাকে নিশ্চিত করতে হয়, টেবিলে যেন সবার জন্য পর্যাপ্ত আসন থাকে। সবার খাদ্যাভ্যাস ও চাহিদা বিবেচনায় খাবারের আয়োজন করতে হয়। তারপরও কেউ কেউ হয়তো পুরোপুরি সন্তুষ্ট হন না। আর প্রতি বছর আপনাকে এমন একটি বাজেট পেশ করতে হয়, যা ভারসাম্যপূর্ণ, উভয় দলের কাছে গ্রহণযোগ্য এবং সুপরিকল্পিত।”
হুইটমার এ পর্যন্ত মোট ছয়টি টার্কিকে ক্ষমা করেছেন। ২০২২ সালে তিনি এই বার্ষিক প্রথা চালু করেন। আগামী ১ জানুয়ারি তাঁর মেয়াদ শেষ হওয়ার পর যেসব প্রথাকে তিনি সবচেয়ে বেশি মিস করবেন, তার মধ্যে এটিও অন্যতম বলে জানিয়েছেন। এর আগে তিনি ‘ফেগো’ (Faygo), ‘ভার্নরস’ (Vernors), ‘এইডেন ক্লাকিনসন’ (Aiden Cluckinson), ‘ডলি পার্ডন’ (Dolly Pardon) এবং ‘মিচ ই. গ্যান্ডার’ (Mitch E. Gander) নামের পাঁচটি টার্কিকে ক্ষমা করেছিলেন।
গত ১৮ নভেম্বরের অনুষ্ঠানে হুইটমার বলেন, “মিশিগানের সংবিধান এবং আমার দলের তৈরি করা অন্যান্য বিশেষ ক্ষমতাবলে আমি টার্কি ‘স্পার্টি’কে ক্ষমা ঘোষণা করছি। অভিনন্দন, স্পার্টি!”
‘স্পার্টি’ নরফোক ব্ল্যাক প্রজাতির একটি ঐতিহ্যবাহী টার্কি। ডুরান্ড স্কুলের শিক্ষার্থী কার্লি সার্জেন্ট এটিকে বড় করেছেন। তিনি স্কুলের ‘ফিউচার ফার্মার্স অব আমেরিকা’ ক্লাবের সদস্য। গত মে মাস থেকে তিনি টার্কিটিকে লালন-পালন করছেন।
সার্জেন্ট জানান, স্পার্টিকে বড় করে তোলার অভিজ্ঞতা ছিল তাঁর জন্য একেবারেই আলাদা। কারণ, সাধারণত তিনি জুলাই মাসেই তাঁর পালিত টার্কিগুলো বিক্রি করে দেন।
তিনি বলেন, “আজ গভর্নর হুইটমার এই সুন্দর ঐতিহ্যবাহী টার্কিটিকে ক্ষমা ঘোষণা করেছেন, এটা জেনে খুব ভালো লাগছে। স্পার্টি এখন থেকে তার বাকি জীবন অ্যান আরবারের ‘ক্রিয়েচার কনজারভেন্সি’তে কাটাতে পারবে।”
Source & Photo: http://detroitnews.com