লন্ডন, ২০ নভেম্বর : যুক্তরাজ্যে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন স্কটল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই। গত ১৭ নভেম্বর, মঙ্গলবার লন্ডনের ২৮ কুইন্স গেটে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ব্রিটিশ ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধি, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক ব্যবসায়িক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়গুলো আলোচনায় স্থান পায়।
সাক্ষাৎ শেষে ড. ওয়ালী তছর উদ্দিন বলেন, “নতুন হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অর্থনৈতিক বন্ধন আরও জোরদার করতে হাইকমিশনারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।”
ড. ওয়ালী তছর উদ্দিন স্কটল্যান্ডের এডিনবরায় অবস্থিত পুরস্কারপ্রাপ্ত রেস্তোরাঁ ‘ব্রিটানিয়া স্পাইস’-এর প্রতিষ্ঠাতা। তিনি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের (BBCC) অন্যতম শীর্ষ নেতা এবং ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (EBFCI) প্রেসিডেন্ট।
১৯৮৪ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাজ্যে ‘জাস্টিস অব দ্য পিস’ (JP) নির্বাচিত হন। জাতিগত সম্প্রীতি ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৫ সালে তাঁকে ‘মেম্বার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ (MBE) খেতাবে ভূষিত করা হয়। এ ছাড়া এডিনবরা নেপিয়ার ইউনিভার্সিটি, হেরিওট-ওয়াট ইউনিভার্সিটি ও কুইন মার্গারেট ইউনিভার্সিটি থেকে তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
২০২৫ সালের নভেম্বরে তিনি স্কটল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে নিয়োগ পান। পেশাগত ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট ডেন্টাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সিলেট হার্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।