নড়াইল, ২১ নভেম্বর : নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতাকে হত্যার দুই দিন পর আওয়ামী লীগের ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসব ঘটনার মধ্যে রয়েছে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসের বাড়িও। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বেন্দারচরসহ আশপাশের কয়েকটি এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মীর বাড়িঘরে হামলা চালানো হয়েছে।
স্থানীয়দের দাবি, হামলাকারীরা ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে। এতে শতাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুলিশের দাবি, প্রায় ২০টি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচ থেকে ছয়টিতে অগ্নিসংযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই হত্যাকাণ্ডের পর ক্ষোভ ও প্রতিশোধের জেরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেন্দারচর গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের মধ্যে রয়েছে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসের বাড়ি। এ ছাড়া কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাঁরা ওই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগার খবর পান। তবে গ্রামে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় বাধার মুখে পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাধা সরিয়ে রাত ৮টার দিকে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুন অনেকটাই নিভে গিয়েছিল। তিনি জানান, গ্রামটির অন্তত ২০ থেকে ২৫টি বাড়ির অর্ধশতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে। এ ছাড়া বড়দিয়াবাজারের বেশ কয়েকটি দোকানেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি পুলিশের ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর এবং কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও রয়েছে।
এ বিষয়ে কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে যেভাবে সংবাদ ছড়িয়েছে, তার সবটাই পুরোপুরি সত্য নয়। তাঁরা ২০টির মতো বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়েছেন। বাকি বাড়িঘরগুলো ২০২৪ সালেই ভাঙচুর করা হয়েছিল বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, সেগুলো নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর।
শনিবার বিকেলে স্থানীয় সাংবাদিকেরা বেন্দারচর গ্রামে গিয়ে দেখতে পান, বাড়িগুলোতে বয়স্ক পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষ নেই। অনেক নারীকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে এক নারী বলেন, “বাড়িতে গবাদি পশুসহ কিছুই অবশিষ্ট নেই। টিভি, ফ্রিজ, ১০টি কম্বল—সবকিছুই তারা নিয়ে গেছে।” হামলার সময় নারীদের ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
ওই নারী আরও বলেন, “জুমার নামাজের পর ঘটনাটি ঘটে। প্রায় ৪০০ লোক এসেছিল। তারা ভাঙচুর চালিয়েছে এবং যা কিছু ছিল, তা গাড়িতে তুলে নিয়ে গেছে। এরা সবাই কালিয়ার স্থানীয় বাসিন্দা এবং বিএনপির লোক।” স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, সাবেক এমপি ও মেয়রের বাড়িসহ ৫০ থেকে ৬০টি বাড়ি বা অর্ধশতাধিক স্থাপনায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এর আগে বুধবার সন্ধ্যায় কালিয়া পৌরসভায় বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। ১৫ নভেম্বর থেকে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। অভিযোগ রয়েছে, মিছিলটিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। আহতদের মধ্যে রয়েছেন কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাফিজুর রহমান (৪২), পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর মোল্লা (৪৫) এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শাহিনুর মোল্লা ও সোহেল মোল্লার মৃত্যু হয়। বিএনপির এই দুই নেতার হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দুই নেতার মৃত্যুর পর থেকেই কালিয়া উপজেলায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, নড়াইল জেলা পুলিশ শনিবার জানিয়েছে, কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও সাজানো ভিডিও ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছে পুলিশ। এক বিবৃতিতে নড়াইলের পুলিশ সুপার জানান, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো হয় আগে ধারণ করা, নয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
পুলিশের অভিযোগ, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং দেশে-বিদেশে বাংলাদেশের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে আওয়ামী লীগের কর্মীরা এসব ভিডিও ছড়িয়ে দিচ্ছে।