আটলান্টিক সিটিতে থ্যাংকসগিভিং উপলক্ষে বিএএসজের খাদ্য সহায়তা

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৪:০৮:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৪:০৮:০৫ অপরাহ্ন
আটলান্টিক সিটি, ২১ নভেম্বর : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে থ্যাংকসগিভিং ডে উপলক্ষে বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)।
আজ শনিবার সকালে শহরের ২৭০৯ ফেয়ারমাউন্ট অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় টার্কি, মুরগি ও বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, থ্যাংকসগিভিং ডে উপলক্ষে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির মানুষের সঙ্গে বন্ধুত্ব ও সংহতি প্রকাশ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
খাদ্য সহায়তা কর্মসূচিতে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ কার্যক্রমে সহযোগিতা করে ‘কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি’।
থ্যাংকসগিভিং ডের প্রাক্কালে বিএএসজের এ বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি স্থানীয় কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম খোকা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক খাদ্য সহায়তা কর্মসূচি সফল করতে সহযোগিতাকারী সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com