ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০১:১৫:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০১:১৫:১০ অপরাহ্ন
ডেট্রয়েট, ২৫ নভেম্বর : মিশিগানের ডেট্রয়েটে ইন্টারস্টেট ৯৬ (I-96) মহাসড়কে গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মিশিগান স্টেট পুলিশ।
মিশিগান স্টেট পুলিশের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডের কাছে পূর্বমুখী I-96 মহাসড়কে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
তবে গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সন্দেহভাজন ব্যক্তি কিংবা গোলাগুলির কারণ সম্পর্কেও পুলিশ কোনো তথ্য জানায়নি।
পুলিশ সদস্যরা ঘটনাটি তদন্ত করছেন।
মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের মুখপাত্র ডায়ান ক্রস জানান, গোলাগুলির ঘটনার পর মহাসড়কের পূর্বমুখী লেনগুলো বন্ধ করে দেওয়া হয়। এ সময় যানবাহনগুলোকে মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। রাত ১টার দিকে লেনগুলো পুনরায় খুলে দেওয়া হয়।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com