স্টার্লিং হাইটস, ২৬ নভেম্বর : কৃতজ্ঞতা, পারিবারিক বন্ধন ও আনন্দঘন মিলনমেলার আবহে যুক্তরাষ্ট্রজুড়ে আজ বৃহস্পতিবার উদ্যাপিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ঐতিহ্যবাহী টার্কি ভোজ এবং নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করবেন আমেরিকানরা। একই সঙ্গে উৎসবের এই আমেজের রেশ কাটতে না কাটতেই আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বছরের সবচেয়ে বড় কেনাকাটার উৎসব ‘ব্ল্যাক ফ্রাইডে’।
থ্যাংকসগিভিং যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান পারিবারিক উৎসব। দিনটিকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে ব্যাপক ভ্রমণ। পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদ্যাপনে লাখো মানুষ ছুটছেন নিজ নিজ গন্তব্যে। বড় শহরগুলোতে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য প্যারেড, সংগীত ও বিনোদনমূলক অনুষ্ঠান। এর মধ্যে ডেট্রয়েটের থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড অন্যতম, যা শতবর্ষের ঐতিহ্য ও উৎসবের আমেজে সমৃদ্ধ। পাশাপাশি বিভিন্ন রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার ও আশ্রয়কেন্দ্রে দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য রাখা হয়েছে বিশেষ খাবারের আয়োজন।
থ্যাংকসগিভিংয়ের মূল চেতনা কৃতজ্ঞতা প্রকাশ ও পারিবারিক বন্ধন দৃঢ় করা। ঐতিহ্য অনুযায়ী, এদিন পরিবারের সবাই একত্র হয়ে বিশেষ ভোজে অংশ নেন। টার্কি রোস্ট, বিভিন্ন ধরনের খাবার ও মিষ্টান্ন থাকে উৎসবের প্রধান আকর্ষণ।
এ উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও। উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিরা মূলধারার সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে পারিবারিক ভোজ, বন্ধুদের আড্ডা, কমিউনিটি মিলনমেলা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করছেন। অনেক পরিবারে থাকছে ঘরে তৈরি টার্কি রোস্টসহ নানা পদের খাবার। ফলে থ্যাংকসগিভিং এখন প্রবাসী বাংলাদেশিদের উৎসব-সংস্কৃতিরও একটি অংশ হয়ে উঠেছে।
এদিকে থ্যাংকসগিভিংয়ের পরদিন শুক্রবার শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ব্ল্যাক ফ্রাইডে। ক্রিসমাস কেনাকাটার মৌসুমের সূচনা হিসেবে পরিচিত এ দিনকে কেন্দ্র করে ইলেকট্রনিকস, পোশাক, আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। বড় বড় চেইন স্টোরের পাশাপাশি অনলাইন বিপণন প্রতিষ্ঠানগুলোও প্রকাশ করেছে আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার।
কাঙ্ক্ষিত পণ্য কেনার আশায় অনেক ক্রেতা আগেভাগেই কেনাকাটার পরিকল্পনা করছেন। বিশেষ করে সীমিত সময়ের ‘ডোরবাস্টার’ অফার ও বিশেষ মূল্যছাড় ঘিরে ক্রেতাদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। অনেক দোকানে ভোর থেকেই ক্রেতাদের দীর্ঘ সারি দেখা যেতে পারে।
সব মিলিয়ে থ্যাংকসগিভিংয়ের পারিবারিক উষ্ণতা আর ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটার উন্মাদনায় এখন উৎসবমুখর যুক্তরাষ্ট্র। আজ পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশের দিন, আর আগামীকাল থেকে শুরু হবে কেনাকাটার জমজমাট আয়োজন।