মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৩:৩৬:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৩:৩৬:০৯ পূর্বাহ্ন
ঢাকা, ২৬ নভেম্বর : রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) রাতে পল্লবী থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জালাল উদ্দিন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারকে কেন্দ্র করে মিরপুর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টায় তসলিম চৌধুরীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
পুলিশের দাবি, মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের অর্থের বিনিময়ে সংগঠিত করে সহিংসতা, হামলা ও ভাঙচুরের পরিকল্পনার সঙ্গে তসলিম চৌধুরী জড়িত।
গোয়েন্দা ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের অনুসারী হিসেবে পরিচিত তসলিম চৌধুরী। মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের আর্থিক বিষয়গুলো তিনি দেখভাল করতেন। কারাগারে বন্দী কামাল আহমেদ মজুমদার ও তাঁর ছেলে শাহেদ মজুমদারের সঙ্গে তিনি নিয়মিত সাক্ষাৎ করতেন। গত সোমবার কেরানীগঞ্জ কারাগারে তাঁদের সঙ্গে সর্বশেষ সাক্ষাৎ করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com