ঢাকা, ২৬ নভেম্বর : ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ওরফে ডরিনকে (২৪) আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। ডিএমপির ডিবির ওয়ারী বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন।
তিনি জানান, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে মুমতারিন ফেরদৌসকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জানা গেছে, ২৪ বছর বয়সী ডরিনের পৈতৃক বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তাঁর মায়ের নাম ইয়াসমিন ফেরদৌস। তিনি রাজধানীর লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় বসবাস করতেন।
ডরিনের বাবা আনোয়ারুল আজীম আনার ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার পর তিনি নিখোঁজ হন।
পরে কলকাতায় তাঁর বন্ধু ও স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে বিষয়টি সামনে আসে। এরপর বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করে। তদন্তে কলকাতার একটি ফ্ল্যাটে পরিকল্পিতভাবে সংসদ সদস্য আনারকে হত্যার তথ্য জানায় পুলিশ।
এ ঘটনায় কলকাতায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পাশাপাশি বাবার হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন ডরিন। সে সময় বাবার হত্যার রহস্য উদ্ঘাটন ও বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করতে দেখা যায় তাঁকে। ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে তাঁর বাল্যবন্ধু ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আখতারুজ্জামান ওরফে শাহীন মিয়ার নাম উঠে আসে। অন্যদিকে, হত্যাকাণ্ড বাস্তবায়নে শিমুল ভুঁইয়ার সম্পৃক্ততার কথা জানায় পুলিশ।
তৎকালীন ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানিয়েছিলেন, হত্যার পর সংসদ সদস্যের মরদেহের বিভিন্ন অংশ টুকরো করে হলুদ মাখিয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হয়। পরে কলকাতার ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে মাংসের কিছু অংশ উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল।
এদিকে, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর মামলার তদন্ত কার্যক্রমে ধীরগতি আসে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে বাংলাদেশে গ্রেপ্তার হওয়া আসামিরা পর্যায়ক্রমে জামিনে মুক্তি পান। সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়াকেও জামিন দেন হাইকোর্ট। ডরিনকে আটকের ঘটনায় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা এবং দীর্ঘদিন ধরে আলোচিত এ মামলার তদন্তের বিষয়টি নতুন করে সামনে এসেছে।