ঢাকা, ২৮ নভেম্বর : জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় দ্রুত কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটের রায় উপেক্ষা করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এতে সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। অধিবেশনে জামায়াতের নায়েবে আমিরবৃন্দ, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।
অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের পর বাংলাদেশ বর্তমানে কোন পথে এগোচ্ছে, তা গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন। তরুণ ও যুবকদের আত্মত্যাগের মধ্য দিয়ে এ জাতি একটি গৌরবময় বিপ্লবের অংশীদার হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ সাড়ে ১৬ বছর ফ্যাসিবাদী শাসন ও দুঃশাসনের যাঁতাকলে জাতি পিষ্ট হয়েছে। বিশেষ করে জামায়াতের শীর্ষ ১১ জন নেতাকে অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তাঁদের কেউ কেউ কারাগারে অযত্ন ও বিনা চিকিৎসায় মারা গেছেন। জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, চাকরি কেড়ে নেওয়া হয়েছে এবং ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। অসংখ্য নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল এবং বেআইনিভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তবে জামায়াতকে নিষিদ্ধ করার চার দিনের মাথায় নিষেধাজ্ঞা আরোপকারীদেরই দেশ ছাড়তে হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, শুধু জামায়াত নয়, আরও অনেক রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের অনেকেই দেশে থাকতে পারেননি।
জামায়াত আমির বলেন, চলতি বছরের জাতীয় নির্বাচনের আগের দিন পর্যন্ত জাতির প্রতি তাঁদের এবং আমাদের বক্তব্য একই ছিল। কিন্তু সরকার গঠনের পর তাঁরা কীভাবে জাতির কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করলেন এবং নিজেদের অবস্থান পরিবর্তন করলেন, তা জাতির সামনে পরিষ্কার করতে হবে। কেন তাঁরা অবস্থান বদলালেন, সেই ব্যাখ্যাও জনগণকে দিতে হবে। তিনি বলেন, এ পরিস্থিতিতে জাতির মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বাংলাদেশ আদৌ বসবাসের জন্য নিরাপদ থাকবে কি না, তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি বলেন, জুলাইয়ের অঙ্গীকার উপেক্ষা করে সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত হয়েছে, তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। কোনো কিছুর বিনিময়েই তাঁরা অবস্থান পরিবর্তন করবেন না।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘সমস্যা আপনারা তৈরি করেছেন, সমাধানও আপনাদেরই করতে হবে। গণভোটের গণরায় কোনো ধরনের কালক্ষেপণ ছাড়াই বাস্তবায়ন করুন। অন্যথায় জাতীয় ঐক্য ভঙ্গুর হয়ে পড়বে, স্থায়ী হবে না। জনগণ চায় না পুরোনো ফ্যাসিবাদ ফিরে আসুক কিংবা দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটুক।’
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথ বন্ধ করে দিয়েছে। এটি জাতির সঙ্গে প্রতারণার শামিল।
তিনি বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে যেসব পরিবর্তন আনা হবে, সেসব বিষয়ে আদালতের হস্তক্ষেপের সুযোগ থাকবে না। কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন আনা হলে আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারবে। অতীতের নোংরা রাজনীতিতে আর ফিরে না যাওয়ার বিষয়ে তাঁরা ও সরকার উভয়েই অঙ্গীকার করেছিলেন। কিন্তু বাস্তবে স্থানীয় সরকারব্যবস্থা দলীয় লোকজন ও ক্যাডারদের মাধ্যমে দখল করা হয়েছে। সাড়ে ১৫ বছরের নির্যাতনের পর তাঁরা দেশকে একটি স্বস্তিদায়ক অবস্থানে নিয়ে যেতে চেয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, সরকারি দলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে একে অপরকে হত্যা করছেন। কোথাও পাথর মেরে হত্যার ঘটনাও ঘটছে। নারী, শিশু ও মা-বোনেরা নিরাপদ নন। সারা দেশে মাদকের বিস্তার ঘটেছে। এমনকি স্কুলের ফটকে ও ভেতরেও মাদক বিক্রি হচ্ছে। অস্ত্রের ঝনঝনানিতে অস্থির হয়ে উঠেছে সারা দেশ।
তিনি আরও বলেন, কোনো একটি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে সেখানে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতা দেখা যায় না। একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, নীরবে জনগণের রক্ত শোষণ করা হচ্ছে। দুর্নীতিগ্রস্ত সমাজব্যবস্থার কারণেই আজ দেশের এ অবস্থা তৈরি হয়েছে। এসব সমস্যা নিয়ন্ত্রণে সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই।
জামায়াতের আমির বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তাঁরা সেই আহ্বানে সাড়া দিয়ে আলোচনায় বসতে প্রস্তুত। তবে আলোচনায় নিজেদের দলের দাবি নয়, জনগণের দাবি তুলে ধরবেন।
পোশাকশিল্প নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এ খাতে অস্থিরতা বিরাজ করছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকেরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। তাঁরা বলেছেন, ‘শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে দেশ বাঁচবে।’ এ জন্য সরকার ও শিল্পমালিকদের সম্মিলিতভাবে সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। মজুরি বোর্ড গঠন করা হয়েছে, এখন এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিল্পকারখানার নিরাপত্তা ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, মানুষের অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শুধু একটি বাহিনীর পক্ষে সবকিছু করা সম্ভব নয়; এ জন্য জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় প্রয়োজন। সীমান্ত দিয়ে অবৈধভাবে কিছু মানুষকে পুশ-ইনের চেষ্টা করা হয়েছিল। জনগণ ও বিজিবি যৌথভাবে সেই চেষ্টা প্রতিহত করেছে। দেশ ও জাতির নিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জামায়াত আমির আরও বলেন, কোনো দেশের সঙ্গে কোনো চুক্তি হলে তা জাতীয় সংসদে উপস্থাপনের দাবি তাঁরা জানিয়েছেন। কারণ, এ ধরনের চুক্তি শুধু সরকারের সঙ্গে সংশ্লিষ্ট নয়, বরং তা জাতির ভাগ্যের সঙ্গেও জড়িত। চুক্তির মাধ্যমে দেশ কী দিচ্ছে এবং বিনিময়ে কী পাচ্ছে, তা জানার অধিকার জনগণের রয়েছে।