আনা ডগার্টি মিশিগান আলঝেইমার্স ডিজিজ রিসার্চ সেন্টারের অ্যাসোসিয়েট ডিরেক্টর এবং ওয়েইন স্টেট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ জেরন্টোলজির ডিরেক্টর/Wayne State University.
ডেট্রয়েট, ২৯ নভেম্বর : আলঝেইমার রোগ শনাক্তকরণ ও চিকিৎসায় নতুন নতুন অগ্রগতি মিশিগানকে আশার আলো দেখাচ্ছে। মস্তিষ্কের এই জটিল রোগে মৃত্যুর হারের দিক থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ রাজ্যগুলোর মধ্যে রয়েছে মিশিগান।
মিশিগানে আলঝেইমার রোগে মৃত্যুর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রে অষ্টম অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মিশিগান আলঝেইমার ডিজিজ রিসার্চ সেন্টারের সহযোগী পরিচালক এবং ওয়েইন স্টেট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব জেরন্টোলজির পরিচালক আনা ডটার্টি।
ডটার্টির মতো গবেষকেরা আলঝেইমার রোগ শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করে তুলতে কাজ করছেন। একই সঙ্গে রোগের চিকিৎসায়ও যুক্ত হয়েছে নতুন সম্ভাবনা। বর্তমানে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অনুমোদিত দুটি ওষুধ ব্যবহার করা হচ্ছে, যা রোগের প্রাথমিক পর্যায়ে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে রোগের অগ্রগতি ধীর করতে সহায়তা করে।
মিশিগান আলঝেইমার ডিজিজ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ‘লেকানেমাব’ (Lecanemab) ও ‘ডোনানেমাব’ (Donanemab) নামের ওষুধ দুটি শিরায় ইনফিউশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। প্রাথমিক পর্যায়ের আলঝেইমার রোগীদের চিন্তাশক্তি ও দৈনন্দিন কাজকর্মের সক্ষমতা হ্রাসের গতি কমাতে ওষুধ দুটি কার্যকর বলে গবেষণায় প্রমাণিত হয়েছে। ২০২৩ ও ২০২৪ সালে এফডিএর অনুমোদন পাওয়া ওষুধ দুটি যথাক্রমে ‘লেকেমবি’ (Leqembi) ও ‘কিসুনলা’ (Kisunla) নামে বাজারজাত হচ্ছে।
উল্লেখ্য, মিশিগান আলঝেইমার ডিজিজ রিসার্চ সেন্টারটি ইউনিভার্সিটি অব মিশিগান, মিশিগান স্টেট ইউনিভার্সিটি ও ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত। প্রতিষ্ঠানটির গবেষকেরা আলঝেইমার রোগ ও ডিমেনশিয়া নিয়ে গবেষণা এবং রোগ শনাক্তকরণ ও চিকিৎসার উন্নয়নে কাজ করছেন।ডটার্টির মতে, গবেষকেরা এমন কিছু এমআরআই (MRI) প্রযুক্তি উদ্ভাবনের কাজ করছেন, যা আলঝেইমার চিকিৎসার জন্য উপযুক্ত রোগী নির্বাচন এবং চিকিৎসার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণে সহায়তা করবে।
এএআরপি (AARP) মিশিগানের স্টেট ডিরেক্টর পলা কানিংহাম জানান, তিনি দীর্ঘদিন ধরে ডিমেনশিয়া ও আলঝেইমার রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করার উপায় নিয়ে কাজ করছেন। পাশাপাশি তাঁর সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান ‘রিয়েল পসিবিলিটিস’ (Real Possibilities)-এর মাধ্যমে এসব রোগের সূত্রপাত বিলম্বিত করার উপায় নিয়েও সচেতনতা বাড়াচ্ছেন।
কানিংহাম বলেন, “আমরা সাধারণত বলতাম, আপনি যদি বাড়ির বেসমেন্টে গিয়ে ভুলে যান কেন সেখানে এসেছেন, তাহলে সেটি এক ধরনের বিষয়। কিন্তু সেখানে গিয়ে যদি বুঝতেই না পারেন আপনি কোথায় আছেন, তাহলে সেটি সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি গুরুতর বিষয়।”
তিনি জানান, সম্প্রতি আলঝেইমার ও ডিমেনশিয়ার অগ্রগতি ধীর করতে সক্ষম কিছু ওষুধ সম্পর্কে জানতে পেরেছেন। এ ধরনের চিকিৎসার সম্ভাবনার কথা জেনে তিনি এতটাই আবেগাপ্লুত হয়েছিলেন যে তাঁর চোখে পানি চলে এসেছিল।
কানিংহাম আরও জানান, ‘বিএএমএফ হেলথ’ (BAMF Health)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্থনি চ্যাংয়ের কাছ থেকে তিনি আলঝেইমারের এই নতুন চিকিৎসাপদ্ধতি সম্পর্কে জানতে পারেন।
বিএএমএফ হেলথের তথ্য অনুযায়ী, গ্র্যান্ড র্যাপিডসভিত্তিক প্রতিষ্ঠানটি মিশিগানের একমাত্র কেন্দ্র, যেখানে একজন রোগীর ডিমেনশিয়ার পর্যায় মূল্যায়নের জন্য একই ভিজিটে মস্তিষ্কের এমআরআই এবং অ্যামাইলয়েড পিইটি (PET) স্ক্যান—দুটিই করার সুবিধা রয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এসব স্ক্যানের মাধ্যমে মস্তিষ্কে অ্যামাইলয়েড প্লাক জমার পরিমাণ নির্ণয় করা হয়। আলঝেইমার রোগ শনাক্তকরণ এবং রোগের অগ্রগতি পর্যবেক্ষণে এটি একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।
ডটার্টি জানান, বিএএমএফ হেলথের পিইটি/এমআর (PET/MR) স্ক্যানারের মতো আধুনিক রোগ নির্ণয় প্রযুক্তির অগ্রগতি আলঝেইমার চিকিৎসার উপযোগিতা নির্ধারণের ক্ষেত্রে ‘সম্পূর্ণ নতুন দিগন্ত’ উন্মোচন করেছে।
কানিংহাম বলেন, “ডিমেনশিয়ার চিকিৎসার ক্ষেত্রে আগে কখনো এমন আশার আলো দেখা যায়নি।”
এদিকে, হেনরি ফোর্ড হেলথ (Henry Ford Health) এবং গ্র্যান্ড র্যাপিডসভিত্তিক বিএএমএফ হেলথ যৌথভাবে ওয়েইন কাউন্টির বিতর্কিত পরিত্যক্ত কারাগার এলাকা—যা ‘ফেইল জেল’ (Fail Jail) নামে পরিচিত—একটি অত্যাধুনিক থেরানোস্টিকস কেন্দ্র গড়ে তুলছে।
ডেট্রয়েটের গ্র্যাটিয়ট অ্যাভিনিউয়ের কাছে অবস্থিত ওই কারাগার এলাকায় একটি লাইফ সায়েন্সেস ভবন নির্মাণ করছে প্রতিষ্ঠান দুটি। সেখানে স্থাপন করা হবে থেরানোস্টিকস কেন্দ্র, যেখানে মলিকুলার ইমেজিং, উন্নত ক্যানসার চিকিৎসা, রেডিওফার্মাসিউটিক্যাল থেরাপি এবং গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো রোগীদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী রোগ নির্ণয় ও চিকিৎসার সুযোগ আরও সহজলভ্য এবং সাশ্রয়ী করে তোলা।
ডটার্টি বলেন, রোগের লক্ষণ প্রকাশের আগেই বায়োমার্কার সম্পর্কে ধারণা পাওয়া গেলে মানুষ নিজেদের চিকিৎসা এবং আলঝেইমার নিয়ে ভবিষ্যৎ জীবনযাপন সম্পর্কে আরও সচেতন ও সুচিন্তিত সিদ্ধান্ত নিতে পারে।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে ডটার্টি বলেন, “ডিমেনশিয়ার কারণে আমি আমার দাদিকে হারিয়েছি। তিনি আমাকে এমন একটি বিষয় শিখিয়েছেন, যা আমি কোনো গবেষণায় খুঁজে পাইনি। তা হলো, মানুষ হয়তো ভুলে যেতে পারে আমরা কে, কিন্তু ভালোবাসা পাওয়া কিংবা অন্য কাউকে ভালোবাসার অনুভূতি কখনোই হারিয়ে ফেলে না।”
তিনি আরও বলেন, “এই উপলব্ধিই আমাকে এই কাজে অনুপ্রাণিত করে। আর এ কারণেই ইনস্টিটিউট অব জেরন্টোলজিতে আমরা শুধু সমস্যাগুলো নিয়ে গবেষণা করি না, বরং গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তবে কাজে লাগানোর চেষ্টা করি, যাতে মিশিগানের বিভিন্ন কমিউনিটির মানুষের সেবা করা যায়।”
Source & Photo: http://detroitnews.com