ঢাকা, ২৯ নভেম্বর : বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই দিল্লি দেশটিকে নিজেদের প্রভাববলয়ের মধ্যে রাখার চেষ্টা করে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বাংলাদেশকে চিরস্থায়ী আধিপত্যের অধীনে রেখে করদ রাজ্যে পরিণত করার প্রচেষ্টা কখনো বন্ধ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ভাষা আন্দোলনের নেতা গোলাম আর টিপু এবং বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কাছ থেকে কমরেড তোয়াহা সম্পর্কে অনেক গল্প শুনেছেন তিনি। তাঁরা কমরেড তোয়াহার কয়েক বছরের জুনিয়র ছিলেন। তৎকালীন ডাকসুর প্রভাবশালী নেতা হিসেবে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান—উভয় অংশেই কমরেড তোয়াহার ব্যাপক জনপ্রিয়তা ছিল।
১৯৪৮ সালে বাংলা ভাষার পক্ষে কমরেড তোয়াহার সাহসী ভূমিকার কথা উল্লেখ করে রিজভী বলেন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর সামনে দাঁড়িয়ে বাংলা ভাষার পক্ষে প্রতিবাদ জানানো সহজ কোনো বিষয় ছিল না। পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন শেষ হওয়ার পরপরই রাষ্ট্রের প্রতিষ্ঠাতার সামনে প্রকাশ্যে প্রতিবাদ জানানোর জন্য অসাধারণ সাহসের প্রয়োজন ছিল। কমরেড তোয়াহা সেই সাহসিকতার পরিচয় দিয়েছিলেন।
বামপন্থী রাজনীতির বিভক্তি প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একসময় দেশে একটি মৌলিক রাজনৈতিক রূপান্তরের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তাত্ত্বিক ও দর্শনগত মতপার্থক্যের কারণে নেতাদের মধ্যে বিভক্তি দেখা দেয়। তাঁদের মধ্যে ঐক্য বজায় থাকলে সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন রূপ নিতে পারত।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, আধিপত্যবাদের বিভিন্ন হাতিয়ার এখনো ব্যবহার করা হচ্ছে। শেখ হাসিনা বিভিন্ন সময়ে দেশে ফিরে আসার কথা বলেছেন। তাঁর অনুসারীরা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। অন্যদিকে, প্রতিবেশী দেশের নীতিনির্ধারকেরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বললেও বাস্তবে চাণক্যনীতির আশ্রয়ে পেছন থেকে উসকানি দেওয়া হচ্ছে এবং বাংলাদেশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশকে চিরস্থায়ী আধিপত্যের অধীনে রেখে করদ রাজ্যে পরিণত করার প্রচেষ্টা কখনো বন্ধ হয়নি। কমরেড তোয়াহা স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। কিন্তু ১৯৭২ সাল থেকেই তাঁরা উপলব্ধি করেছিলেন, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও বাংলাদেশকে দিল্লি নিজেদের প্রভাববলয়ের মধ্যে রাখার চেষ্টা করছে। সেই সময় থেকেই তাঁরা আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
রুহুল কবির রিজভী বলেন, মাওলানা ভাসানী ও কমরেড তোয়াহার মধ্যে মতপার্থক্য থাকলেও তাঁরা সবাই ছিলেন দেশপ্রেমিক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বতন্ত্র জাতীয় সত্তা রক্ষায় তাঁরা সোচ্চার ছিলেন। তাঁদের কর্ম, বক্তব্য, সংগ্রাম ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন, পূর্বসূরিদের দেওয়া শিক্ষা আত্মস্থ করে তা চর্চা করতে পারলে শত্রু-মিত্র চিহ্নিত করা সহজ হবে। একই সঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে আরও দৃঢ় অবস্থান নেওয়া সম্ভব হবে।
বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খান মো. নূরে আলমের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এ ছাড়া বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।