মাধবপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপলোড সময় : ০৬-০৭-২০২৩ ০৯:৩৬:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৩ ০৯:৩৬:২৩ অপরাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ) ০৬ জুলাই : মাধবপুরে  মাদক মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাষ্ট্র মিয়া (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার  রাতে উপজেলার মৌজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাষ্ট্র মিয়া উপজেলার রাজেন্দ্রপুর  গ্রামের শহীদ মিয়া চৌধুরীর ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক  জানান, ২০১৮সালের একটি মাদক মামলায় কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম‍্যাজিষ্ট্রেট আদালত চলতি বছরের ৩ এপ্রিল রাষ্ট্র মিয়াকে ছয় মাসের সশ্রম কারাদন্ড দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুজন শ‍্যাম বুধবার রাতে অভিযান চালিয়ে মনতলা মাধবপুর সড়কের মৌজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সাজাপ্রাপ্ত আসামি রাষ্ট্র মিয়া কে আদালতে পাঠানো করা হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com