ছাতক এসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আপলোড সময় : ১৫-০৮-২০২৩ ০১:২১:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৩ ০১:২১:২৩ পূর্বাহ্ন
ওয়ারেন, ১৫ আগস্ট : ছাতক এসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার  ওয়ারেন সিটির ভেটারিয়ান মেমোরিয়াল পার্কে জাঁকজমকপূর্ণভাবে এই বনভোজনের আয়োজন করা হয়। ছাতক এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি রাইছুজ্জামান মুকুল, সাধারন সম্পাদক  আশরাফুল ইসলাম রাসেল এবং সাংগঠনিক সম্পাদক মাকসুদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বনভোজনে উপস্থিত ছিলেন মাওলানা কবির আহমদ, মোমিন চৌধুরী, সেলিম আব্দুস ছোবহান মাস্টার,আব্দুস ছবুর লালমিয়া, নিরন্জন দাস, বিশ্বজিৎ দেবনাথ,হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, নাজেল হুদা, কাজী এবাদুর রহমান, সেলিম আহমদ, মন্জুরুল করিম তুহিন, শাহাদত হুসেন মিন্টু, সুনামগন্জ জেলা সমিতির প্রেসিডেন্ট গোলাম কিবরিয়া বাবু, ফয়ছল আহমদ সহ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ ।

বনভোজনে খেলাধুলা, র‍্যাফেল ড্র সহ নানা ধরণের বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‍্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজনের আয়োজন শেষ হয়।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com