জাতীয় শোক দিবস উপলক্ষে মিশিগান স্টেট যুবলীগের আলোচনা সভা আজ

আপলোড সময় : ২৭-০৮-২০২৩ ০২:৩৪:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৩ ০২:৩৪:২২ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাক, ২৭ আগস্ট : জাতীয় শোক দিবস উপলক্ষে মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে আজ রোববার এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৭টায় শহরের রেশমি সুইটস অ্যান্ড ক্যাফে রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হবে। । 
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমদ চান এবং সাধারণ সম্পাদক আবু আহমদ মুসা বক্তব্য রাখবেন। 
মিশিগান স্টেট যুবলীগের সভাপতি সালেহ রাজেল তালুকদার ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ গুলজার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আমন্ত্রিত সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com