‘জাতপ্রথা’ নিষিদ্ধ হতে চলেছে ক্যালিফোর্নিয়ায়

আপলোড সময় : ০৯-০৯-২০২৩ ০৩:২১:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৩ ০৩:২১:৩৬ পূর্বাহ্ন
সেনেটর আয়েশা ওয়াহাব 

ক্যালিফোর্নিয়া, ০৯ সেপ্টেম্বর : জাতিগত বৈষম্য নিষিদ্ধ করতে ক্যালিফোর্নিয়া আইনসভা একটি বিল অনুমোদন করেছে। গভর্নর সই করলেই বিলটি আইনে পরিণত হবে।  গত মঙ্গলবার ৩১–৫ ভোটে পাস হওয়া বিলটি আনেন ডেমোক্রেটিক স্টেট সেনেটর আয়েশা ওয়াহাব। আইনপ্রণেতারা বলেছেন, অন্যায় আচরণের শিকার হওয়া দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের সুরক্ষা দিতেই এই উদ্যোগ। পাঁচজন রিপাবলিকান স্টেট সেনেটর এই আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন। তাদের যুক্তি এর মধ্যেই রাষ্ট্রীয় আইনের অধীনে বৈষম্য অবৈধ। ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউজমের অফিস বলেছে, বিলটি ডেস্কে পৌঁছালে তিনি মূল্যায়ন করবেন।  গত ফেব্রুয়ারিতে প্রথম মার্কিন শহর হিসেবে জাতপ্রথা নিষিদ্ধ করে সিয়াটল। তবে প্রথম রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়ায় এই ধরনের নিষেধাজ্ঞা আইনে পরিণত হতে যাচ্ছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com