মাধবপুরে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ ডাকাত

আপলোড সময় : ২৪-০৯-২০২৩ ০৯:০১:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৩ ০৯:০১:৩৩ পূর্বাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ) ২৪ সেপ্টেম্বর : ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে  রোববার ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশের হাতে দেশীয় অস্ত্রসহ  আন্তঃ ডাকাতদলের ৫সদস‍্য  গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হল  বাহুবল উপজেলার হিমারাগাঁ গ্রামের  খোর্শেদ মিয়ার ছেলে রুপন মিয়া ( ৩৮), আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের দানু মিয়ার ছেলে ছালেক আহম্মেদ (৩৩), একই গ্রামের আমরু মিয়ার ছেলে  আল আমীন (২৯), লায়েক  মিয়ার ছেলে মাহবুব মিয়া (৩২) এবং একই গ্রামের মুতিমিয়ার ছেলে  তাবিদুল ইসলাম (২৬)। ধৃতদের রোববার দুপুরে আদালতে পাঠানো  হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম  খাঁন জানান,  রোববার ভোররাতে টহলে ছিলেন এসআই  সুজন শ‍্যামের নেতৃত্বে একদল পুলিশ। এসময় গোপন সূত্রে খবর পায় বেজুড়া ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ‍্যেবর্তী স্থানে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযান চালিয়ে ৫জনকে  হাতে নাতে আটক করে। তাদের অপর অপর সহযোগিরা পুলিশের উপস্থিতি আচঁ করতে পেরে একটি পিকআপে করে পালিয়ে যায়। গ্রেফতারকৃতের  হেফাজত থেকে দুটি রামদা, লোহার শাবল, তালা ভাঙ্গার যন্ত্র  ও রশি উদ্ধার  করা হয়। মাধবপুর থানার ইন্সপেক্টর  তদন্ত আতিকুর  রহমান বলেন, ধৃতদের রোববার দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com