শিব মন্দির মাতাতে মিশিগান আসছেন ত্রিজয় দেব

আপলোড সময় : ১৬-১০-২০২৩ ০৫:৫২:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৩ ১২:১৯:২৯ পূর্বাহ্ন
ওয়ারেন, ১৬ অক্টোবর : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শ্রোতাপ্রিয় প্লেব্যাক গায়ক, ভারতীয় চলচ্চিত্র ও সংগীত শিল্পে লাইভ পারফর্মার ত্রিজয় দেব মিশিগানে আসছেন। তিনি আগামী ২২ অক্টোবর রোববার সন্ধ্যা ৭টায় ওয়ারেন সিটির শিব মন্দির টেম্পল অব জয়ে গান গাইবেন। 
বর্তমানে ত্রিজয় দেব যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গানের সুরে সুরে আমেরিকা মাতাবেন তিনি। তিনি যুক্তরাষ্ট্র ও কানাডার ১২ টি শহরে গান গাইবেন। শহর গুলো হলো- টেক্সাসের স্যান অ্যান্টোনিও, অস্টিন, ডালাস, হিউস্টন, নিউ জার্সির আটলান্টিক সিটি, মিশিগানের ওয়ারেন সিটি, ওহিওর কলম্বাস, নর্থ ক্যারোলিনার শার্লট, ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস, কানাডার ভ্যাঙ্কুভার। ত্রিজয় দেবের বেশ কিছু গান ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এসব গান শ্রোতাদের মুগ্ধ করেছে। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com