ভবনে গাড়ি বিধ্বস্ত হয়ে চালক নিহত

আপলোড সময় : ১৩-১১-২০২৩ ০৩:১৭:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৩ ০৩:১৭:৫৬ অপরাহ্ন
ডেট্রয়েট, ১৩ নভেম্বর : আজ ভোরে শহরের পূর্ব পাশের একটি ভবনের সাথে গাড়ির ধাক্কা লেগে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, ভ্যান ডাইকের কাছে সেভেন মাইল ও টেরেল অ্যাভিনিউ এলাকায় রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ২০১৩ সালের কালো রঙের জিএমসি টেরেন গাড়ি চালানোর সময় চালক একটি ভবনে ধাক্কা মারে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে শুধুমাত্র জন ডো হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন এবং এই মুহুর্তে আর কোনও তথ্য প্রকাশ করছেন না।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com