আটলান্টিক সিটিতে ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড হলিডে প্যারেড’ অনুষ্ঠিত

আপলোড সময় : ০২-১২-২০২৩ ১০:৩৪:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৩ ১০:৩৪:১১ অপরাহ্ন
আটলান্টিক সিটি, ২ ডিসেম্বর : সারা আমেরিকা জুড়ে এখন উৎসবের আমেজ, চারদিকে সাজ সাজ রব। বাড়ি-ঘর, রাস্তাঘাট, শপিং মল, পার্ক সেজেছে নতুন সাজে, বাহারি সাজসজ্জা আর আলোকসজ্জায় চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্থা। তার ঢেউ এসে লেগেছে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী সৈকত শহর আটলান্টিক সিটিতেও, সারা পৃথিবীতে যে শহরটি ‘ক্যাসিনো শহর’ হিসাবে পরিচিত।

আটলান্টিক সিটিতে আজ শনিবার অনুষ্ঠিত হলো ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড হলিডে প্যারেড’। ওইদিন দুপুর বারোটায় প্যারেড এর  গ্র্যান্ড মার্শাল অভিনেতা ও কমেডিয়ান কেলসে গ্রামার এর নেতৃত্বে আটলান্টিক সিটির পপ লয়েড স্টেডিয়াম থেকে এই প্যারেড শুরু হয় এবং সেন্টার সিটি পার্কে গিয়ে শেষ হয়।

এই প্যারেডে আটলান্টিক সিটির পুলিশ বিভাগ, ইউ এস কোষ্ট গার্ড ,অগ্নি নির্বাপন বিভাগ, আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরি, বিভিন্ন সকুলের ছাত্র- ছাত্রী, লা কাসা ডমিনিকা সহ  বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। হলিডে প্যারেডে অংশগ্রহণকারীরা বাদ্যের তালে তালে নেচে গেয়ে, শারীরিক কসরত প্রদর্শন করে সবাইকে মাতিয়ে রাখে। প্যারেড চলাকালীন উৎসুক জনতা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে উল্লাস ও হর্ষধ্বনির মাধ্যেমে হলিডে প্যারেডে অংশগ্রহণকারীদের স্বাগত জানায় ও অভিনন্দিত করে।

হলিডে প্যারেডে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক সিটির পাবলিক স্কুল সমূহের সুপারিনটেনডেনট ডঃ লা কোয়েটা স্মল, আটলান্টিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোস, নগর কতৃর্পক্ষের পদস্থ কর্মকর্তারাসহ বিভিন্ন সংগঠনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। আটলান্টিক সিটিতে ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড হলিডে প্যারেড’ বেশ সাড়া ফেলেছিল। আটলান্টিক সিটির অধিবাসীদের উৎসবের আমেজে তা নতুন মাত্রা যোগ করেছিল।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com