মিশিগানে প্রবাসী বাংলাদেশীদের গেট টুগেদার অনুষ্ঠিত

আপলোড সময় : ২৭-১২-২০২৩ ০৪:২২:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১২-২০২৩ ০৪:২২:৪৭ অপরাহ্ন
ওয়ারেন, ২৭ ডিসেম্বর : গত সোমবার রাতে ওয়ারেন সিটির আল শাহী প্যালেসে মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের সময় সকলে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।
উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলর আবু আহমেদ মুসা, কাউন্সিলর মুহিত মাহমুদ সহ আরো অনেকে।  অনুষ্ঠানে মিশিগানে বসবাসরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়ী, চাকুরীজীবী, রিয়েলেটর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের আয়োজক মাতাবুর রহমান টিপু জানান, প্রতি বছরের ন্যায় এবারো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানের  আয়োজন করেছি। কারণ যুক্তরাষ্ট্রের মাটিতে বেড়ে উঠা নতুন প্রজন্ম যেন আমাদের ভাষা, কৃষ্টি ও সংস্কৃতির একটি মৌলিক ধারণায় বেড়ে উঠে। সেই সাথে মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বন্ধু-বান্ধব এবং পরিবার পরিজন নিয়ে একত্রিত হওয়া এটাই মুল উদ্দেশ্য। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কামাল পাশা, ইয়াহিয়া চৌধুরী সহ আরো অনেক।  সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ভুঁড়ি ভোজের মাধ্যমে অনুষ্ঠানের  সমাপ্তি ঘটে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com