নিউ জার্সির নর্থফিল্ড শহরে ধর্মসভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৩-০১-২০২৪ ০১:৫৩:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৪ ০১:৫৩:২১ পূর্বাহ্ন
নর্থফিল্ড, ৩ জানুয়ারী : নিউজার্সি অঙ্গরাজ্যের নর্থফিল্ড শহরে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। গত দুই জানুয়ারি, মংগলবার কৃষ্ণভক্ত  সুনীল দাশ ও বিউটি দাশের উদ্যোগে এই ধর্মসভা অনুষ্ঠিত হয়। ওইদিন সন্ধ্যায় নর্থফিল্ড শহরের একটি ভেনুতে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল গীতা থেকে পাঠ, জপমালা, সমবেত প্রার্থনা, ভজন ও কীর্তন ইত্যাদি।

ধর্মসভায় সম্মিলিত কন্ঠে ধ্বনিত-প্রতিধ্বনিত হতে থাকে ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’, আর তা অপূর্ব এক সুর মূর্ছনার সৃষ্টি করে। ধর্মসভায় উপস্থিত ছিলেন শিবা দাশ, সুমন মজুমদার, শ্যামল চক্রবর্তী, দীপংকর মিত্র, আন্না মিত্র, বিপ্লব তালুকদার, তৃপ্তি সরকার, সজল দাশ, মিনু নন্দী, সজল চক্রবর্তী, ইন্দিরা চৌধুরী,গংগা সাহা সহ আরও অনেকে।

ধর্মসভায় অংশগ্রহনকারী ভক্তবৃন্দের সম্মিলিত কোরাসে হরিনাম সংকীর্তনের সুললিত সুর, ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’ এ অদ্ভুত এক ভালো লাগায় আচ্ছন্ন হয়ে পড়ে সবার মনপ্রাণ। ধর্মসভা শেষে কৃষ্ণভক্তদের  মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com