মাধবপুরে পাহাড় থেকে লাশ উদ্ধার

আপলোড সময় : ০৩-০৩-২০২৪ ১০:৪১:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৪ ১০:৪১:১৪ পূর্বাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ) ৩ মার্চ : রঘুনন্দন পাহাড়ের গহীন থেকে ফজল মিয়া (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার  করেছে মাধবপুর থানা পুলিশ। ফজল মিয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। মাধবপুর থানার এস আই দ্বীন
মোহাম্মদ জানান রোববার দুপুরে রঘুনন্দন রেঞ্জের শাহপুর বিটের একটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মুখ আঘাতে বিকৃত। 
ফজর আলীর স্বজনরা জানান, শনিবার বিকেলে ফজল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। একদিন পর পাহাড়ের গহীনে তার লাশ পাওয়া যায়। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করে পরিবার। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কোন অভিযোগ
পাইনি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com