আটলান্টিক সিটিতে বিএএসজে সভাপতির ইফতার মাহফিল

আপলোড সময় : ০৮-০৪-২০২৪ ০২:২৬:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৪ ০২:২৬:৫১ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ৮ এপ্রিল : পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনার মাসে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল রোববার ফ্লোরিডা  এভিনিউতে অবস্থিত ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটি ইনক-এ এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

আটলান্টিক কাউন্টিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। ইফতার মাহফিলে যেমন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন, তেমনি ছিলেন বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ।  ধর্মীয় আমেজে এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটি ইনক-এ প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটির লোকজনের মিলন মেলা বসেছিল।  মো. জহিরুল ইসলাম বাবুল ইফতার মাহফিলে অংশগ্রহনকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com