মাধবপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আপলোড সময় : ২৭-০৪-২০২৪ ১২:৫৭:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৪ ১২:৫৭:৫২ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) ২৭ এপ্রিল : উপজেলার শাহপুর এলাকায় অবস্থিত ষ্টার পোরসেলিন কোম্পানির শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক প্রায়  ৪ঘন্টা অবরোধ করে রাখে।
আজ শনিবার শনিবার দুপুর দেড়টার  দিকে বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে শতশত শ্রমিক কোম্পানির সামনে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় বিক্ষোভ  প্রর্দশন ও অবরোধ শুরু করে। উত্তজিত  শ্রমিদের অবরোধ চলাকালে  মহাসড়কের কোন যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দু পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দীর্ঘ  কয়েক কিলোমিটার  এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।  শ্রমিকদের সড়ক অবরোধের কারনে প্রচন্ড গরমের মধ‍্যে আটকা গাড়ির যাত্রীরা চরম দূর্ভোগের মধ‍্যে পড়ে।  খবর পেয়ে মাধবপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি)  রাহাত বিন কতুব, সিনিয়র সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, মাধবপুর থানার পরির্দশক আতিকুর রহমানসহ বিপুল সংখ‍্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে।  পরে  প্রশাসন, শ্রমিক ও কোম্পানির কর্মকর্তাদের ত্রিপক্ষীয়  দীর্ঘ সময় আলোচনা হয়। শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও ওভারটাইম সহ বিভিন্ন দাবি পেশ করেন। দাবি বাস্তবায়নের  আশ্বাসে  শ্রমিকরা বিকাল পৌনে ৫টার দিকে মহাসড়ক থেকে অবরোধ প্রত‍্যাহার করে নেয়। এর পর আটকা পড়া যানবাহন চলাচল শুরু হয়।
জয়নাল মিয়া ও জীবন মিয়া নামে শ্রমিক জানান, বেতন ও ওভার টাইম বকেয়া থাকায়  শতশত শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। অনেক শ্রমিক বাসা বাড়া দিতে পারছেনা । অতিকষ্টে  চলছে তাদের জীবন। তাই দাবি আদায়ে বাধ‍্য হয়ে  শ্রমিকদের রাস্তায় নামতে হয়েছে। 
সিনিয়র সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান করতে পেরেছি।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com