দল-মত নির্বিশেষে রেমালে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আহবান নতুনধারার

আপলোড সময় : ২৯-০৫-২০২৪ ০৪:১৪:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৫-২০২৪ ০৪:১৪:৫০ পূর্বাহ্ন
ঢাকা, ২৯ মে : দল-মত নির্বিশেষে রেমালে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ২৮ মে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা রেমালে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা, আহতদেরকে সরকারি অর্থায়নে সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সর্বস্তরের মানুষকে সামর্থ্যনুযায়ী সহায়তা করার আহবান জানান। 
নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বিবৃতিতে বলেন, কোন নেতাকে কোন দেশ থেকে এনে বিচার করবেন, তা না ভেবে বাংলাদেশের রাজনীতি-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-কূটনীতি এবং অর্থনীতিকে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করার সময় এখন। রেমালে ক্ষতিগ্রস্থদের জন্য দেয়া সরকারি সহায়তা যেন দলীয় নেতাকর্মী এবং সরকারি চাটুকাররা চেটে খেতে না পারে সেই দিকেও দৃষ্টি দেয়ার জন্য সরকার প্রধানসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। নতুনধারা বাংলাদেশ এনডিবি ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে তাদের রাজনীতিকদের মাধ্যমে কায়িক ও আর্থিক সহায়তা দেয়া শুরু করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com