মৌলভীবাজার জেলা বিএনপির সম্পাদকের মিশিগান সফর উপলক্ষে মত বিনিময় সভা

আপলোড সময় : ৩০-০৬-২০২৪ ০২:৫৩:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৪ ০২:৫৩:৪৭ অপরাহ্ন
হ্যামট্রাম্যাক, ৩০ জুন : মৌলভীবাজার জেলা বিএনপির সেক্রেটারি মিজানুর রহমানের মিশিগান সফর উপলক্ষে মিশিগান বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হ্যামট্রাম্যাক শহরের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। এতে মিশিগান বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া সভায় ফুল দিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানকে স্বাগত জানান নেতাকর্মীরা।  
মিশিগান বিএনপি সভাপতি দেওয়ান আকমল চৌধুরী সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন মৌলভীবাজার জেলা বিএনপির সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান। বিএনপি সেক্রেটারি সেলিম আহমদ ও সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম তুহিনের যৌথ সঞ্চানায় বক্তব্যে রাখেন সাবেক প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েছ, উপদেষ্টা মোহাম্মদ জামান, মোহাম্মদ নিজাম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নছিরুল হক শাহীন, একই উপজেলার বিএনপির সাবেক সেক্রেটারি মোহাম্মদ জিলাল উদ্দিন। 
সভায় বিএনপি নেতা কাজী এবাদ,সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ওমর আশরাফ ইমন, সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, সাবেক সহসভাপতি মাহফুজুল করিম জেহীন, তারেক আহমদ চৌধুরী। এছাড়া সাবেক ইউপি চেয়ারম্যান দিলদার হোসেন কচি, বানিয়াচং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজওয়ান হোসেন খান মামুন, মিশিগান জাসাসের সেক্রেটারি আহমেদ শরীফ মাহদী ও হাবিবুর রহমান হাবীবসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com