বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের বৃক্ষ রোপন

আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১১:১৭:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১১:১৭:০৮ পূর্বাহ্ন
চট্টগ্রাম, ২৭ জুলাই : বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে বৃক্ষ রোপন ও শিক্ষা সামগ্রী বিতরণ এবং আত্মউন্নয়নে  মেডিটেশন শুক্রবার ২৬ জুলাই চট্টগ্রামের রাউজান উপজেলাধীন বৈদ্যপাড়া গ্রামে কালচারাল পার্ক এ অনুষ্ঠিত হয়।
এ-উপলক্ষ্যে এক আলোচনা সভায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড এর শুভ উদ্বোধনী ভাষনের মধ্যদিয়ে অনুষ্টানের শুভ সুচনা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক প্রকৌশলী লিটু কুমার বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সাবেক সহ সভাপতি সৌরভময় চৌধুরী, বর্তমান সহ সভাপতি সুমন বড়ুয়া বাপ্পি, তুষার বড়ুয়া। বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি'র আহবায়ক উত্তম কুমার বড়ুয়া, সচিব অলক বড়ুয়া, অর্থ সচিব বিশ্বজিৎ বড়ুয়া রেবু।
পরবর্তীতে দীর্ঘক্ষন অনুষ্ঠানের মুল আকর্ষণ আত্ম উন্নয়ন ও মেডিটেশন কালচারাল পার্ক এর প্রতিষ্ঠাতা পরিচালক নান্টু বড়ুয়া পরিচালনায় অত্যন্ত চমৎকার ভাবে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা ও মেডিটেশন সম্পন্ন করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com