সারা দেশে ৫৩৮টি থানার কার্যক্রম চালু

আপলোড সময় : ১০-০৮-২০২৪ ১১:৪৩:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৪ ১১:৪৩:১৯ পূর্বাহ্ন
ঢাকা, ১০ আগস্ট : ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। তবে সুখবর হচ্ছে এরইমধ্যে কার্যক্রম শুরু হয়েছে দেশের বিভিন্ন এলাকার কার্যক্রম। এখন পর্যন্ত ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে সারা দেশে। শনিবার (১০ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তর জানায়, সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com