মাধবপুরে সাবেক মন্ত্রী মাহবুব আলীসহ ৩৬জনের বিরুদ্ধে মামলা

আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ১২:২০:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ১২:২০:৩৫ অপরাহ্ন
মাধবপুর, ( হবিগঞ্জ) ১৯ সেপ্টেম্বর : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হবিগঞ্জের মাধবপুরে শিক্ষার্থীদের উপর হামলা, গাড়ীতে আগুন, সড়ক ও জনপদের ডাকবাংলায় আগুনসহ বিভিন্ন অপরাধে সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মাধবপুর উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। 
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে  হামলা ও ভাংচুরের অভিযোগে হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান আলহাজ¦ আতিকুর রহমান, মাহবুব আলীর সাবেক এপিএস মোছাব্বির হোসনে বেলাল, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যুবলীগের সভাপতি ফারুক পাঠান, ছাত্রলীগের সভাপতি আতাউস সামাদ বাবুসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের ৪৬ নেতাকর্মীর নাম উল্লেখ মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com